ইংলিশ ফুটবলে গোলকিপারদের সময়ক্ষেপণ রোধে নতুন নিয়ম

- আপডেট সময় : ০৭:৩০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

ইংলিশ ফুটবলে গোলকিপারদের ‘ট্যাকটিক্যাল টাইমআউট’ বা কৌশলগত বিরতির অপব্যবহার রোধে একটি নতুন নিয়ম পরীক্ষামূলকভাবে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) এই নতুন নিয়মের অনুমোদন দিয়েছে, যা সোমবার এফএ ও প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
২০২৬-২৭ মৌসুম থেকে ইংল্যান্ডের পুরুষ ও নারী পেশাদার ফুটবলে এই নিয়মটি কার্যকর হবে। ফুটবল অ্যাসোসিয়েশন, প্রিমিয়ার লিগ, ইংলিশ ফুটবল লিগ (ইএফএল), ন্যাশনাল লিগ, উইমেন’স সুপার লিগ এবং প্রো রেফ-এর সমর্থনপুষ্ট এই নতুন নিয়ম অনুযায়ী, কোনো গোলকিপারের আঘাতের কারণে খেলা বন্ধ হলে এবং পুনরায় শুরু হওয়ার পর ম্যানেজার বা প্রধান কোচকে অবশ্যই একজন আউটফিল্ড খেলোয়াড়কে অন্তত এক মিনিটের জন্য মাঠ ছাড়ার নির্দেশ দিতে হবে।
আইএফএবি জানিয়েছে, এই পরীক্ষামূলক ব্যবস্থাটি খেলার বর্তমান আইনের সেই নিয়মের ওপর ভিত্তি করে তৈরি, যেখানে কোনো আউটফিল্ড ফুটবলারকে মাঠে চিকিৎসা নিতে হলে বা আঘাতের কারণে খেলা বন্ধ হলে তাকে এক মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হয়। মাঠের অনেক গোলকিপার প্রতিপক্ষের স্পর্শ ছাড়াই প্রায়ই চিকিৎসার জন্য সময় চেয়ে থাকেন, যা খেলার গতি কমিয়ে দেয় এবং কৌশলগত নির্দেশনা গ্রহণের সুযোগ তৈরি করে। এই বিষয়টি সমর্থক, বিশেষজ্ঞ ও প্রতিপক্ষ কোচদের জন্য হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে।
এফএ এক বিবৃতিতে জানিয়েছে, এই উদ্যোগটির লক্ষ্য হলো খেলার স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং গোলকিপারদের চোটকে কৌশলগত সুবিধার্থে ব্যবহারের প্রলোভন দূর করা। আইএফএবি এবং সংশ্লিষ্ট অংশীদাররা পুরো মৌসুমজুড়ে এই নতুন নিয়মের কার্যকারিতা পর্যবেক্ষণ করবে।
গত মৌসুমে ইংলিশ ফুটবলের বিভিন্ন স্তরে গোলকিপারদের চিকিৎসা নেওয়ার নামে খেলা থমকে দেওয়ার ঘটনা বেশ সমালোচিত হয়েছে। এর মধ্যে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে আর্সেনালের গোলকিপার ডেভিড রায়া তিনবার চিকিৎসা নেওয়ায় ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের ম্যানেজার ফাবিয়ান হার্টসেল এবং ম্যানচেস্টার সিটির গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুমার বিরুদ্ধে লিডস ইউনাইটেডের ম্যানেজার ড্যানিয়েল ফাকার অভিযোগ উল্লেখযোগ্য।
প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে আর্সেনালের ১-০ গোলের গুরুত্বপূর্ণ জয়ের ম্যাচে গোলকিপার ডেভিড রায়া তিনবার চিকিৎসা নেওয়ায় তার সমালোচনা করে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের ম্যানেজার ফাবিয়ান হার্টসেলের বলেছিলেন, ‘সাধারণভাবেই প্রিমিয়ার লিগের একটি নিয়ম খুঁজে বের করা দরকার, কারণ আর্সেনাল সেখানে যা করেছে, তা ফুটবলের জন্য ন




























