ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রথম আলো অনলাইন: দিনের আলোচিত পাঁচটি খবর ৩৬ দিন সাগরে ভেসে থাকা শ্রীলঙ্কান বাবা-ছেলেকে উদ্ধার করলেন বাংলাদেশি জেলেরা বিয়ের ক্ষেত্রে ‘কবুল’ ছাড়াও যে ৫ শব্দে বৈধ হয় সম্পর্ক জ্বালানি ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-মালয়েশিয়া প্রধানমন্ত্রীর ফোনালাপ রাজশাহীর পদ্মায় নৌকাডুবি: বাবা ও ছেলে নিখোঁজ রামুর ঝটিকা মিছিলে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, আসামি ৩১ জন জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী চাকরিতে মেধার চেয়ে বিএনপির দলীয় পরিচয় বড়: গোলাম পরওয়ার মোদির ভিডিও ব্লক: ভারত সরকারের কাছে ক্ষমা চাইল মেটা ৬ বছর পারফরম্যান্সের নিশ্চয়তা নিয়ে বাজারে ইনফিনিক্স নোট ৬০ প্রো

ভৈরব পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৭৭ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৭৭ কোটি ৭ লাখ ৭০ হাজার ৫১৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ভৈরব পৌর ভবনের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পৌর প্রশাসক ও ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশীদ আনুষ্ঠানিকভাবে এই বাজেট ঘোষণা করেন। এবারের বাজেটের অন্যতম বৈশিষ্ট্য হলো, পৌর নাগরিকদের ওপর নতুন কোনো কর আরোপ করা হয়নি।

ঘোষিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩৬ কোটি ৫৩ লাখ ২২ হাজার ৯৪৬ টাকা এবং উন্নয়ন সহায়তা তহবিল থেকে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৪০ কোটি ৫৪ লাখ ৪৭ হাজার ৫৭৯ টাকা। সব মিলিয়ে মোট বাজেটের পরিমাণ দাঁড়িয়েছে ৭৭ কোটি ৭ লাখ ৭০ হাজার ৫১৭ টাকা। অন্যদিকে, রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ২৯ কোটি ৫৭ লাখ ১৫ হাজার ৩৪০ টাকা এবং উন্নয়ন খাতে ব্যয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪০ কোটি ৫৪ লাখ ৪৭ হাজার ৫৭৯ টাকা। সব ব্যয় শেষে বাজেটে ৬ কোটি ৯৬ লাখ ৭ হাজার ৫৯৮ টাকা উদ্বৃত্ত রাখার প্রস্তাব করা হয়েছে।

সংবাদ সম্মেলনে পৌর প্রশাসক কে এম মামুনুর রশীদ জানান, নাগরিকদের ওপর অতিরিক্ত করের চাপ সৃষ্টি না করে পৌরসভার আর্থিক সক্ষমতা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং চলমান উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করাই এই বাজেটের মূল লক্ষ্য। তিনি বলেন, রাজস্ব আদায় বাড়ানোর পাশাপাশি সরকারি উন্নয়ন সহায়তার যথাযথ ব্যবহার নিশ্চিত করে পৌরবাসীর প্রত্যাশা পূরণে কাজ করা হবে। অগ্রাধিকার ভিত্তিতে সড়ক, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা, সুপেয় পানি ও পরিচ্ছন্নতা খাতে অর্থ ব্যয় করা হবে। এছাড়া ডেঙ্গু মশা নিধনের জন্য বাজেটে আলাদা বরাদ্দ রাখা হয়েছে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রকল্প বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে।

পৌর প্রশাসন জানিয়েছে, এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে নিজস্ব রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি নাগরিক সেবার পরিধি আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। সংবাদ সম্মেলনে ভৈরব পৌরসভার নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুকসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ভৈরব পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৭৭ কোটি টাকার বাজেট ঘোষণা

আপডেট সময় : ০৫:১৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬