ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যরাতে ঢাকার ৬ ছাপাখানায় শিক্ষামন্ত্রীর ঝটিকা পরিদর্শন শুল্ক কমাতে একমত যুক্তরাষ্ট্র ও চীন এক রাতেই সব হারিয়েছেন রবার্তো কার্লোস, জানালেন ভুল থেকে শেখার গল্প পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ার জ্বালানি তথ্যে পুতিনের কড়াকড়ি সৌদি আরবে দক্ষ কর্মী পাঠানোর সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির নতুন ওটিটি নাটক ‘চেক আউট’-এ শিমুল-লামিমা জুটি কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসে স্বচ্ছতা ও জবাবদিহির ওপর জোর সংকটাপন্ন ঋণ প্রায় ১১ লাখ কোটি টাকা, নীতি শিথিলের সমালোচনা মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রকে সরে যাওয়ার কড়া হুঁশিয়ারি দিলেন মোজতবা খামেনি কাতারের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা, মঙ্গলবার জবাবের আশা আরাগচির

তিন শর্তে লাইসেন্স ফিরে পেল মগবাজারের আদ্-দ্বীন হাসপাতাল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৪৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরীর সই করা এক স্মারক চিঠির মাধ্যমে হাসপাতালটির কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দেওয়া হয়েছে। গত ২৭ জুলাই সোমবার এই সিদ্ধান্ত জানানো হয়।

হাসপাতাল কর্তৃপক্ষকে লাইসেন্স ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে তিনটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শর্তগুলোর মধ্যে রয়েছে—১৯৮২ সালের 'দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশনস) অর্ডিন্যান্স'-এর নির্দেশনা যথাযথভাবে পালন করা, লাইসেন্সের শর্ত অনুযায়ী দ্রুত ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা এবং শর্তাবলি পালনে ব্যর্থ হলে সরকারের ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের যেকোনো সময় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা।

হাসপাতালটির আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির লাইসেন্স ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, 'আলহামদুলিল্লাহ। ফ্যাক্ট: আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল লাইসেন্স ফিরে পেলো।'

এর আগে গত ১১ জুন স্বাস্থ্য অধিদপ্তর এক চিঠিতে হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত জানিয়েছিল। ওই চিঠিতে ৩০ দিনের মধ্যে আপিল বা পুনর্বিবেচনার সুযোগের কথা উল্লেখ ছিল।

উল্লেখ্য যে, গত ঈদুল আজহার আগের দিন ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় গঠিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষের 'অবহেলার' প্রমাণ পাওয়ার কথা জানায়। প্রতিবেদনে অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকা এবং ভেন্টিলেশনের অভাবের কারণে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়াকে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করা হয়। এরপর ৪ জুন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন তদন্ত কমিটির পর্যবেক্ষণ তুলে ধরলে স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয়। ৭ জুন বিকেল ৫টার মধ্যে জবাব দিতে বলা হলেও পরে হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আরও ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়। পরবর্তীতে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া জবাব 'সন্তোষজনক নয়'।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

তিন শর্তে লাইসেন্স ফিরে পেল মগবাজারের আদ্-দ্বীন হাসপাতাল

আপডেট সময় : ০৬:৪৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬