ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের

শক্তিশালী গল্পে কাজ করতে আগ্রহী অভিনেত্রী সাদিয়া আয়মান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:১৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছোটপর্দার গ্ল্যামারাস অভিনেত্রী সাদিয়া আয়মান তার অভিনয় দক্ষতা ও পর্দা উপস্থিতির মাধ্যমে অল্প সময়েই দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের অভিনয়, নতুন কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।

বর্তমানে সাদিয়া নতুন একটি নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সেই শুটিংয়ের ফাঁকেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসেছেন তিনি। এ প্রসঙ্গে সাদিয়া জানান, “নতুন একটা প্রজেক্টের শুটিং করে এখানে এসেছি। ‘ফ্যামিলি এক্সপ্রেস’ নাটকে আমি এবং সাজ্জাদ ভাই কাজ করছি।”

একজন অভিনেত্রী হিসেবে শক্তিশালী গল্প ও অর্থবহ চরিত্রে অভিনয় করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন সাদিয়া। কাজের ক্ষেত্রে তিনি মানকে প্রাধান্য দেন। তিনি বলেন, “আমি খুব কম কাজ করি। ভালো গল্প পেলেই কাজ করি। গল্পটা কী বলছে, সমাজকে কী দিচ্ছে, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ। সব কাজেই যে মেসেজ থাকবে এমন নয়, তবে দিন শেষে কাজটা পরিবার নিয়ে সবাই দেখে। আমি চাই বাচ্চা থেকে শুরু করে সব বয়সী মানুষ আমার কাজ দেখতে পারুক। পাশাপাশি আমার চরিত্রের কী ধরনের প্রভাব আছে, সেটাও খেয়াল করি।”

বড় পর্দায়ও নিজের অভিনয়ের মাধ্যমে নতুনভাবে দর্শকের মন জয় করতে চান এই অভিনেত্রী। নিজের সিনেমা নিয়ে সাদিয়া বলেন, “আমি এখন পর্যন্ত দুটি সিনেমায় কাজ করেছি এবং দুটি ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছি। চাই আমার পরবর্তী সিনেমার চরিত্র ‘কাজলরেখা’ ও ‘উৎসব’-এর জেসমিনকেও ছাড়িয়ে যায়। সুযোগ পেলে সব ধরনের চরিত্রেই অভিনয় করতে চাই।”

ছোটপর্দা থেকে বড়পর্দায় কাজের অভিজ্ঞতা নিয়ে সাদিয়ার ভাষ্য, “ছোটপর্দা আর বড়পর্দা বলে আলাদা কিছু দেখি না। অভিনয় তো অভিনয়ই। ছোটপর্দায় কম ভালো আর বড়পর্দায় বেশি ভালো অভিনয় করি এমন নয়। অভিনয় সবসময় মন দিয়ে করতে হয়, সর্বোচ্চ চেষ্টা দিতে হয়।”

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

শক্তিশালী গল্পে কাজ করতে আগ্রহী অভিনেত্রী সাদিয়া আয়মান

আপডেট সময় : ০৭:১৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬