ঢাকা ১০:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণ-অভ্যুত্থানের চেতনাকে উল্টো দিকে নেওয়ার চেষ্টা হচ্ছে: আনু মুহাম্মদ শিক্ষা মন্ত্রণালয়ে চুরি: ২২ কম্পিউটারের হার্ডডিস্কসহ মূল্যবান সরঞ্জাম খোয়া ইউরোপার বরফের নিচে পৃথিবীর সব মহাসাগরের দ্বিগুণ পানি ডিপজলের বিরুদ্ধে খালাতো ভাইয়ের মানহানির মামলা, তদন্তে ডিবি ভারতের রাজনীতিতে তরুণ প্রজন্মের নতুন ও কার্যকর প্রভাব আগস্ট ও সেপ্টেম্বর মাসে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ দেশের বাজারে বিক্রি হওয়া অধিকাংশ টুথপেস্টে মিলছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক নন্দিপাড়ায় ব্যবসায়ীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, পরিকল্পিত হত্যাচেষ্টার অভিযোগ আগস্টের মধ্যে নবম পে স্কেলের প্রজ্ঞাপন না এলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি একরামুল হক হত্যায় বদির নিখুঁত পরিকল্পনা ছিল: ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর

সীতাকুণ্ডে পুলিশ ক্যাম্পে পানিতে বিষ, অসুস্থ দুই পুলিশ সদস্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর আলীনগর এলাকায় অবস্থিত পুলিশ ফাঁড়ির সুপেয় পানিতে কৌশলে বিষ মেশানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার সকালে ক্যাম্পের পানির লাইনের পানি পান করার পর বেশ কয়েকজন পুলিশ সদস্য অসুস্থ হয়ে বমি করতে থাকেন। এদের মধ্যে দুইজনকে গুরুতর অবস্থায় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে আলীনগর পুলিশ ক্যাম্পে পানির লাইন থেকে পানি খাওয়ার পর কয়েকজন পুলিশ সদস্য বমি করেন। এরপর অন্যদের সন্দেহ হলে তারা পাইপ কেটে পানি পরীক্ষা করেন। প্রাথমিক পরীক্ষা শেষে তারা বুঝতে পারেন পাইপে বিষের গন্ধ রয়েছে। কেউ কৌশলে পানিতে বিষ মিশিয়ে দিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর পর তারা পানির নমুনা সংগ্রহ করেছেন এবং পরীক্ষার জন্য অধিদপ্তরের ল্যাবেও পাঠানো হয়েছে।

আলীনগর পুলিশ ক্যাম্পে কর্মরত পুলিশ সদস্যরা নাম প্রকাশ না করে জানান, রোববার সকালে গ্লাসে পানি নেওয়ার পর তাতে সাদা ফেনা এবং বিষাক্ত গন্ধ পাওয়া যায়। পানি খেয়ে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন, যাদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা বারবার বমি করছেন।

ঘটনার পরপরই সন্ত্রাসীদের গ্রেপ্তারে জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, রোববার বিকেল থেকে এই অভিযান শুরু হয়। ওই এলাকার সন্ত্রাসীরা মাথা চাড়া দেওয়ায় তাদেরকে গ্রেপ্তারে পুনরায় এই অভিযান শুরু হয়েছে বলে জানান তিনি। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট পর্যন্ত জঙ্গল সলিমপুরে পুলিশের অভিযান চলমান ছিল, তবে এ পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম জানান, পানিতে বিষ মেশানোর ঘটনার পরপরই অভিযান শুরু হয়। তবে অভিযান কতক্ষণ চলবে এবং সন্ধ্যা পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তা তিনি জানাতে পারেননি।

এর আগে গত ২৫ মে আলীনগরে পুলিশ ও র‌্যাব ক্যাম্পে সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল। সেই সময় তারা স্কেবেটর দিয়ে ক্যাম্প দুটি গুড়িয়ে দেওয়ার পাশাপাশি পানির লাইন কেটে দিয়েছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

সীতাকুণ্ডে পুলিশ ক্যাম্পে পানিতে বিষ, অসুস্থ দুই পুলিশ সদস্য

আপডেট সময় : ০৮:০০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬