ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ৯ দেশে সুনামি সতর্কতা মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার ফুটবলে নতুন তারা লিওনেল ফ্লোরেস মেঘনার তীব্র ভাঙনে চরম ঝুঁকিতে হাতিয়ার চেয়ারম্যান ঘাট মাছের আড়ত মানুষকে চূড়ান্ত ধ্বংসের মুখে ঠেলে দেয় যে সাতটি কবিরা গুনাহ মস্তিষ্কে টিউমার নিয়ে লড়াই, অভিনয়ে ফেরার অপেক্ষায় তানিয়া বৃষ্টি ভারতে ভোটার তালিকা যাচাই নিয়ে বিতর্ক ও দেশজুড়ে বিক্ষোভের ডাক ঢাকায় আজ আকাশ মেঘলাসহ হালকা বৃষ্টির পূর্বাভাস আইএফআইসি ব্যাংকে খেলাপি ঋণ বেড়ে ২৯ হাজার ৫৭২ কোটি টাকা কৌশলগত স্বার্থে তুরস্কের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায় ভারত ইরান যুদ্ধ শেষ হলেই তেলের দাম কমবে : ট্রাম্প

চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৩৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকায় এক শিশুকে ধর্ষণের অপরাধে মো. আকতার সর্দার (২৪) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার চট্টগ্রাম মহানগরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় ঘোষণা করেন। দণ্ডিত আকতার সর্দার সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার কুকড়াপর্শি এলাকার মো. সাত্তার সর্দারের ছেলে। রায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ জানান, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানার ভিত্তিতে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ঘটনার সময় শিশুটির বাবা-মা কর্মস্থলে থাকায় সে প্রায়ই বাসায় একা থাকত। প্রতিবেশী আকতার সর্দার নিয়মিত তাদের বাসায় যাতায়াত করতেন এবং শিশুটিকে প্রলোভন দেখাতেন। ২০২২ সালের ২ জুলাই বিকেলে বাবা-মা বাসায় না থাকার সুযোগে আকতার সর্দার বাসায় ঢুকে শিশুটিকে ধর্ষণ করেন। ঘটনার পর কাউকে কিছু জানালে শিশুটিকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

ভয় ও আতঙ্কে শিশুটি কয়েকদিন ঘটনাটি গোপন রাখলেও চারদিন পর অসুস্থ হয়ে পড়লে মায়ের কাছে সব খুলে বলে। পরিবারের সদস্যরা শারীরিক আঘাতের আলামত দেখে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেন। এই ঘটনায় শিশুটির বাবা মনির হোসেন সদরঘাট থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২৩ সালের ২১ নভেম্বর তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন এবং ২০২৪ সালের ১৫ এপ্রিল আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ০৬:৩৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬