ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বিঘ্নিত কটিয়াদীতে ডিউটিরত অবস্থায় ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল আহত দুর্ঘটনা না ঘটলে জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: জ্বালানি মন্ত্রী নিজেদের চাঁদাবাজদের সামলাবেন কি, প্রশ্ন জামায়াত আমীরের রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, দোকানে পেট্রল বোমা হামলা দক্ষিণ আফ্রিকার পানশালায় বন্দুকধারীদের হামলা, নিহত ১৭ সন্ত্রাসে মদদ দিলে প্রতিবেশীদের সঙ্গে সংলাপ বন্ধের হুঁশিয়ারি রাজনাথের ভিসি নিয়োগের প্রতিবাদে সায়েন্সল্যাবে ডিসিইউ শিক্ষার্থীদের সড়ক অবরোধ ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবার বৈঠকে রুশ ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট নাজিবুল্লাহর উত্থান ও নির্মম হত্যাকাণ্ডের ইতিহাস

ঢাকায় সম্পন্ন হলো শহর প্রতিরক্ষা দলের অ্যাডভান্সড প্রশিক্ষণ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৩৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ২২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানী ঢাকার ৪টি জোনে শহর প্রতিরক্ষা দলের (টিডিপি) ২৪ দিন মেয়াদি ‘অ্যাডভান্সড মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা ১ম ধাপ)’ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত শনিবার (২৫ জুলাই) এক বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মোট ৮০০ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে কৃতী প্রশিক্ষণার্থীদের মাঝে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন, তাদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়। একই সাথে প্রশিক্ষণ শেষে উপস্থিত সকলকে দেশ ও মানুষের সেবার শপথ বাক্য পাঠ করানো হয়।

প্রশিক্ষণটি ঢাকা মহানগর আনসারের (ডিএমএ) পরিচালক জনাব মোঃ আসাদুজ্জামান গনী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্পন্ন করেন; তিনি সশরীরে ও ভার্চুয়ালি যুক্ত হয়ে জোন অধিনায়কদের উপস্থিতিতে এই সমাপনী কার্যক্রম পরিচালনা করেন। প্রতিটি জোনে ১০০ জন পুরুষ ও ১০০ জন নারী এই প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন। প্রশিক্ষণার্থীদের এই আধুনিক প্রশিক্ষণ রাজধানীর মাঠপর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করতে এবং জননিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

প্রশিক্ষণটি পূর্ব জোনের ডেমরা ও মতিঝিল, দক্ষিণ জোনের চকবাজার ও কোতোয়ালি, পশ্চিম জোনের পল্লবী ও শেরেবাংলানগর এবং উত্তর জোনের দক্ষিণখান ও গুলশান থানার নির্ধারিত কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণ শেষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর টিডিপি সদস্যদের মাঝে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উল্লেখ্য, প্রশিক্ষণার্থীদের জন্য নির্ধারিত প্রশিক্ষণ ভাতা ও যাতায়াত ভাতা তাদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

ঢাকায় সম্পন্ন হলো শহর প্রতিরক্ষা দলের অ্যাডভান্সড প্রশিক্ষণ

আপডেট সময় : ০৬:৩৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬