মার্কিন সেনাদের আস্তানা থেকে দূরে থাকার আহ্বান জানাল ইরান

- আপডেট সময় : ০৯:৩০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে

মার্কিন বাহিনী যেসব ভবনে অবস্থান করছে, সেসব এলাকা থেকে বেসামরিক নাগরিকদের অন্তত ৫০০ মিটার দূরে থাকার জন্য জরুরি আহ্বান জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আনাদোলু এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
আইআরজিসির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে দাবি করা হয়েছে, মার্কিন সামরিক কর্মকর্তারা এবং কর্মীরা তাদের মূল ঘাঁটি ছেড়ে শহরের ভেতরে বিভিন্ন ভবনে আস্তানা গেড়েছেন। সেখান থেকেই তারা সামরিক অভিযান পরিচালনা করছেন। বেসামরিক নাগরিকদের জানমালের নিরাপত্তার স্বার্থেই এই সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
ওয়াশিংটনের বিরুদ্ধে ইরানের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলার গুরুতর অভিযোগও এনেছে আইআরজিসি। বিবৃতিতে দাবি করা হয়েছে, মার্কিন বাহিনী ইরানের সেতু, মাছ ধরার ঘাট, নৌকা, যানবাহন এবং রেলপথের মতো বেসামরিক স্থাপনাগুলোকে তাদের টার্গেট বানাচ্ছে।
























