ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবিধান সংশোধনের নামে নতুন গণভোট জাতির সাথে তামাশা: রাশেদ প্রধান কিছু করে দেখান: স্বরাষ্ট্রমন্ত্রীকে ইউটিউবার সালমান মুক্তাদির আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘ছোটদের সময় প্রকাশনী’র ৮ নতুন বইয়ের প্রকাশ কৃষকরাই দেশের শ্রেষ্ঠ মানুষ, তাদের উন্নয়নে বিশেষ উদ্যোগ: রাষ্ট্রপতি মোহাম্মদপুরে জমি দখলের ঘটনায় গ্রেপ্তার দুই কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ ৪১২ গুণ বৃদ্ধি নদীর সংখ্যা আছে, কিন্তু প্রাণ হারিয়েছে বাংলাদেশের নদ-নদী আলোকঝাড়ীর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমানের মৃত্যুতে হুইপের শোক চট্টগ্রাম আদালতে নারীকে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: কূটনীতিই একমাত্র সমাধানের পথ, দাবি তেহরানের

দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮১০

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৫৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৮১০ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাম সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতির এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামের উপসর্গ নিয়ে ওই পাঁচ শিশুর মৃত্যু হয়। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ১৩৭ জন।

সরকারি তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে ১৫ হাজার ১৯৪ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়া হামের বিভিন্ন উপসর্গ নিয়ে এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন ১ লাখ ২২ হাজার ১৫০ জন।

উপসর্গ নিয়ে আসা রোগীদের মধ্যে ১ লাখ ৪ হাজার ৭১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ১ হাজার ৫৬ জন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮১০

আপডেট সময় : ০৪:৫৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬