ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক রোহিঙ্গা প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘের মঞ্চে ট্রাম্পের উদ্দেশে কঠোর বার্তা দিলেন ইরানি প্রেসিডেন্ট ওমান উপকূলে মিসাইল হামলার কবলে বাংলাদেশি নাবিকদের জাহাজ ইবির সাদ্দাম হলের একই কক্ষের তিন বন্ধু হলেন সিভিল জজ যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান নিউইয়র্কে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

২৪ জুলাই ২০২৪: কারফিউ ও চিরুনি অভিযানে সারা দেশে ব্যাপক গ্রেপ্তার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:০০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষ, সহিংসতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার পর ২০২৪ সালের ২৪ জুলাই ছিল দেশজুড়ে এক উত্তেজনাপূর্ণ দিন। টানা পঞ্চম দিনের মতো সারা দেশে কারফিউ কার্যকর রাখা হলেও, পরিস্থিতি বিবেচনায় নির্দিষ্ট সময়ের জন্য তা শিথিল করা হয়। একই সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ‘চিরুনি অভিযান’ অব্যাহত রাখা হয় এবং দেশজুড়ে ব্যাপক গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়।

সেদিন সারা দেশে আন্দোলনকারী ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ১ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে কেবল রাজধানী ঢাকাতেই গ্রেপ্তারের সংখ্যা ছিল ৬৪১ জন। ১৭ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত আট দিনে সারা দেশে গ্রেপ্তারের মোট সংখ্যা দাঁড়ায় প্রায় সাড়ে চার হাজার। এই আট দিনে রাজধানীতে ১ হাজার ৭৫৮ জন এবং চট্টগ্রামে ৭০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বড় একটি অংশ বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মী বলে জানা গেছে।

তৎকালীন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ জানিয়েছিলেন, ভিডিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমেই অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

২৪ জুলাই ২০২৪: কারফিউ ও চিরুনি অভিযানে সারা দেশে ব্যাপক গ্রেপ্তার

আপডেট সময় : ১২:০০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬