ঢাকা ১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জমি ছাড়ার নোটিশে দিশেহারা নাটোরের দিনমজুরের কলেজপড়ুয়া তিন মেয়ে মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হলেন নোমান মাহমুদ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও বিদায় কুমিল্লায় কিশোর গ্যাং দমনে একরাতে ৬২৪ জন আটক বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন এআই-এর যুগেও নিজের অবস্থানে অনড় ‘লিপস্টিক কিং’ লি জিয়াকি টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের শুনানি আজ

শেখ হাসিনা ও রাষ্ট্রপতির ফোনালাপ নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:১৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মধ্যে কোনো ফোনালাপ হয়েছে কি না, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, বিষয়টি যদি সত্যি হয়ে থাকে, তবে সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্যই তা তদন্ত করে দেখবে।

মার্কিন দূতের ঢাকা সফর সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বহুপাক্ষিক সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক আরও সুগম করা এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক কূটনীতি কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, তা নিয়েই আলোচনা হবে বলে তিনি প্রত্যাশা করছেন।

ভারতে চলমান ছাত্র আন্দোলন এবং সেখানে বসবাসরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা কামনা করে। ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে তাদের জনগণের অবস্থান বিবেচনা করে দ্রুত সমস্যার সমাধান করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পাসপোর্টের মানের অবনমন প্রসঙ্গে প্রতিমন্ত্রী দাবি করেন, বাংলাদেশি পাসপোর্টের মানের কোনো অবনমন হয়নি। ভিসা সংক্রান্ত জটিলতাগুলো মূলত অবৈধ পথে বিদেশ যাওয়ার চেষ্টার সঙ্গে সম্পর্কিত। তিনি জানান, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধ থাকার কারণগুলো সমাধানে গত দুই-তিন সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিক বৈঠক করেছে এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।

সাংবাদিকদের শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশি পাসপোর্টের মানের কোনো অবনমন হয়নি। আমরা সাড়ে ৪ মাস হয়েছে সরকার গঠন করেছি। এর আগের থেকেই ভিসার সমস্যাগুলো বিশেষ করে আমাদের যারা বাংলাদেশি ভাইয়েরা যেসব যেসব দেশগুলোতে তারা কর্মরত আছে, সেসব দেশে যেমন- আরব আমিরাত, মালয়েশিয়া; এসব দেশগুলোতে ভিসা বন্ধ আছে।’

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনা ও রাষ্ট্রপতির ফোনালাপ নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৭:১৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬