ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসিয়ানকে শক্তিশালী করতে নিবিড়ভাবে কাজ করবে বাংলাদেশ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি নাকচ, অনড় অবস্থানে মোদী সরকার গুলশানের বাসায় নতুন টেলিফোন লাইন: মো. সাহাবুদ্দিনের প্রস্তুতির খবর মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার পূর্বাভাস কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত স্কুলছাত্র টহলরত পুলিশ সদস্যের ছেলে শারীরিক অসুস্থতায় পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জনপ্রিয়তার শীর্ষে থাকলেও দুইবার বয়কটের মুখে পড়েছিলাম: রুনা লায়লা ভেনিস উৎসবে প্রথমবার বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ধোবাউড়ায় পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ আটক ৫ ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় বিধিনিষেধের পরিকল্পনা ভিয়েতনামের

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন, আলোচনায় কারা?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

রাজনৈতিক অঙ্গনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন বেশ জোরালো হয়ে উঠেছে। বিভিন্ন সূত্রের দাবি, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি এই সাংবিধানিক পদ থেকে সরে দাঁড়াতে পারেন। ২০২৩ সালের এপ্রিলে দায়িত্ব গ্রহণ করা মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়েও শীর্ষ এই পদে বহাল থাকা একমাত্র ব্যক্তি।

বিএনপি ও সরকার-সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে বিএনপির উচ্চপর্যায়ের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে বলেও গুঞ্জন রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

এদিকে, সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ফেসবুক পোস্টে দাবি করেছেন যে, আগামী কয়েক দিনের মধ্যেই রাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়াতে পারেন মো. সাহাবুদ্দিন। তার ওই পোস্টে আরও দাবি করা হয়েছে, নতুন রাষ্ট্রপতি হিসেবে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির নাম আলোচনায় রয়েছে। এছাড়া সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপির সিনিয়র নেতা খন্দকার মোশাররফ হোসেনসহ দলটির আরও কয়েকজন শীর্ষ নেতার নাম নিয়েও বিভিন্ন মহলে আলোচনা চলছে।

তবে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ কিংবা নতুন রাষ্ট্রপতি নিয়োগের বিষয়ে এখন পর্যন্ত কোনো সরকারি ঘোষণা বা আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন, আলোচনায় কারা?

আপডেট সময় : ০৩:১৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬