ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে বাল্যবিয়ে থেকে বাঁচলেন ষষ্ঠ শ্রেণির ছাত্রী, পাশে ইউএনও ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ মন্তব্য করা ওসি রাকিবুল গ্রেপ্তার অস্ট্রেলিয়ার স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশ, তীব্র উদ্বেগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ নতুন রোগী এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত স্কুলছাত্র টহলরত পুলিশ সদস্যের ছেলে

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৪৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জ শহরের জনতা স্কুল রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হওয়ার খবর পেয়ে অন্য দিনের মতোই দায়িত্ব পালনে ছুটে গিয়েছিল পুলিশের একটি টহল দল। কিন্তু ঘটনাস্থলে গিয়ে সেই দলের এক পুলিশ সদস্যের সামনে নেমে আসে জীবনের সবচেয়ে নির্মম বাস্তবতা। ট্রাকচাপায় প্রাণ হারানো ওই শিশুটি আর কেউ নয়, খোদ ওই টহল দলের গাড়িচালক ও পুলিশ সদস্য শামসুল হকেরই ছেলে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত শিশুর নাম মোহাম্মদ তুহিন (১০)। সে কিশোরগঞ্জ সদর মডেল থানার পুলিশ সদস্য শামসুল হকের ছেলে এবং স্থানীয় গাইটাল জনতা স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

কিশোরগঞ্জ সদর মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা তানিয়া নাজনীন জানান, সকালে থানা পুলিশ খবর পায় যে জনতা স্কুল রোড এলাকায় সিমেন্টবোঝাই একটি ট্রাকের নিচে চাপা পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে সময় নিহত শিশুটির পরিচয় জানা ছিল না। খবর পাওয়ার পরপরই থানা থেকে একটি টহল দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। ওই টহল গাড়ির চালক হিসেবে দায়িত্বে ছিলেন পুলিশ সদস্য শামসুল হক। কিন্তু ঘটনাস্থলে পৌঁছে সহকর্মীদের সঙ্গে শামসুল হক দেখতে পান, নিথর পড়ে থাকা শিশুটি তাঁর নিজের ছেলে তুহিন। এই হৃদয়বিদারক দৃশ্য দেখে সেখানে উপস্থিত পুলিশ সদস্যরাও কান্নায় ভেঙে পড়েন এবং গভীর শোকে স্তব্ধ হয়ে যান।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সকালে গাইটাল এলাকার বাসা থেকে সাইকেল নিয়ে জনতা স্কুল রোড এলাকার দিকে বের হয়েছিল তুহিন। এ সময় সিমেন্টবোঝাই একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঞা জানান, নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে জব্দ করা সম্ভব হলেও এর চালক পালিয়ে গেছেন। চালককে আটক করতে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত স্কুলছাত্র টহলরত পুলিশ সদস্যের ছেলে

আপডেট সময় : ০৬:৪৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬