ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের সংকট কাটলে জ্বালানি তেলের দাম সমন্বয় করবে সরকার মেধাভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান আবু ইয়াকুব ইউসুফ আল-কুমি: ইবন আরাবির বর্ণনায় এক সুফি সাধক সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব ও প্রশিক্ষণ শুরু সমাজসেবা অধিদপ্তরের জাতিসংঘে আজ প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান না ফেরার দেশে প্রখ্যাত শিশুসাহিত্যিক আখতার হুসেন বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন প্রেসিডেন্ট

বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, নাপিত ও কাস্টমারসহ দগ্ধ ১০

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:০১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর বংশাল এলাকার গুলিস্তান আলু বাজার রোডের ‘আরমান সেলুনে’ এসি বিস্ফোরণের ঘটনায় ১০ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও দগ্ধদের ভাষ্যমতে, রাত ১টার দিকে সেলুনের এসি থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে সেলুনে উপস্থিত নাপিত ও কাস্টমাররা দগ্ধ হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যান।

আহতদের মধ্যে চারজন নাপিত হলেন সামশেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬) ও আরমান (৩৭)। এছাড়া দগ্ধ ছয় কাস্টমার হলেন মো. ফারুক (৩৫), রিনকো (৩০), রনি (৩৬), জসিম (৪০), রফিক (২৫) ও সাকিব (১৭)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, দগ্ধ ১০ জনের মধ্যে নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি আরও জানান, দগ্ধদের মধ্যে ফারুকের শরীরের ৫০ শতাংশ, রিনকোর ২১ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, সামশেদ ও আরমানের ১৫ শতাংশ, রফিকের ১২ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ এবং সাকিবের ১ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে কর্তৃপক্ষ ঘটনার কারণ ও বিস্ফোরণের উৎস সম্পর্কে তদন্ত চালাচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, নাপিত ও কাস্টমারসহ দগ্ধ ১০

আপডেট সময় : ০৭:০১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬