ঢাকা ১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লাইফ সাপোর্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার, শুক্রবারই পদত্যাগ করতে পারেন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত সোনম ওয়াংচুককে অনশন ভাঙার আহ্বান জানালেন সালমান খান আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে সৌদি আরবকে ট্রাম্পের শর্ত বগুড়া উন্নয়নে নতুন কর্তৃপক্ষের খসড়া আইনে মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন মেরুকরণের পরিবর্তে অংশীদারিত্বকেই বেছে নেবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী মিরসরাইয়ে ট্রাক ও পিকআপের মাঝে চাপা পড়ে যুবদল নেতা নিহত

জ্বালানি তেলের কোনো সংকট নেই, মজুদ নিয়ে জানাল জ্বালানি বিভাগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

দেশে জ্বালানি তেলের কোনো ধরনের সংকট নেই বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন অনুবিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। বুধবার বিকালে এক জরুরি ব্রিফিংয়ে তিনি জানান, বর্তমানে দেশে ৩১ দিনের ডিজেল, ৩৬ দিনের অকটেন, ২০ দিনের পেট্রল, ২০ দিনের জেট ফুয়েল এবং ২৫ দিনের ফার্নেস অয়েল মজুদ রয়েছে। কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা থেকেই জ্বালানি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

প্রাকৃতিক গ্যাসের সরবরাহ পরিস্থিতি নিয়ে যুগ্ম সচিব জানান, বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট, যার বিপরীতে ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট সরবরাহ করা সম্ভব হচ্ছে। এই ঘাটতি দীর্ঘদিন ধরে থাকলেও বর্তমান সরকার গ্যাস অনুসন্ধানে বিশেষ জোর দিয়েছে। সিএনজি স্টেশনগুলোতে সাম্প্রতিক দীর্ঘ লাইনের কারণ হিসেবে তিনি একটি এলএনজি ভাসমান টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটিকে দায়ী করেন। কারিগরি টিম মেরামত কাজ করছে এবং আশা করা হচ্ছে আগামী দুই দিনের মধ্যে সিএনজি স্টেশনের সাময়িক চাপ কেটে যাবে।

মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি ও জ্বালানি আমদানি প্রসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্য থেকে মূলত অপরিশোধিত খনিজ তেল আমদানি করা হয়। হরমুজ প্রণালির অচলাবস্থার পর লোহিত সাগর রুট ব্যবহার করে সরবরাহ চালু রাখা হয়েছে। পরিস্থিতি আরও জটিল হলে বিকল্প রুট ব্যবহারের প্রস্তুতিও নেওয়া আছে। এছাড়া জ্বালানির আন্তর্জাতিক সরবরাহ স্বাভাবিক রাখতে আগাম পদক্ষেপের অংশ হিসেবে চলতি মাসের শেষ নাগাদ ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন এবং আগস্ট মাসে আরও ২ লাখ ৪০ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসে পৌঁছাবে। ফলে জ্বালানি পণ্য নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে তিনি জানান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

জ্বালানি তেলের কোনো সংকট নেই, মজুদ নিয়ে জানাল জ্বালানি বিভাগ

আপডেট সময় : ০৬:২৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬