সংবাদ শিরোনাম :
দিল্লিতে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা ককরোচ জনতা পার্টির
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০২:৩০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

ভারতের রাজধানী দিল্লিতে পুলিশের সাথে নাটকীয় সংঘর্ষের ঘটনা ঘটলেও, নিজেদের বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ব্যঙ্গধর্মী প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
মঙ্গলবার সকালে সংগঠনটির আহ্বানে সাড়া দিয়ে কর্মীরা আবারও দিল্লির যন্তর মন্তরে জড়ো হয়েছেন। এর আগের দিন পুলিশ ওই এলাকা থেকে সংগঠনটির মঞ্চ ও তাঁবু সরিয়ে দিয়েছিল। তবে সেই বাধা উপেক্ষা করেই সিজেপি তাদের আন্দোলন নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy





























