ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়িয়ায় জামায়াতকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কানাইঘাটে সীমান্তবর্তী এলাকা থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার শার্শায় ৩২ পূজামণ্ডপের প্রতিনিধিদের আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা লিটন দিল্লির বিক্ষোভ ও বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক সুর ভারতের আন্দোলনরত তরুণদের পাশে ঢাকা থেকে সংহতি নাহিদের ভারত থেকে ফেরার পথে দুর্গাপুর সীমান্তে আটক ৩ যুবক ফুডপান্ডাকে ৭ দিনের আলটিমেটাম, অর্ডার বন্ধের হুঁশিয়ারি রেস্তোরাঁ মালিকদের ডিজাইনার অভিষেকের শারদীয় ‘শারদ অর্পণ’ কালেকশনে মডেল জয়া আহসান কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধ: বড় ভাইয়ের গোডাউন লুট ও দখলের অভিযোগ রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতি হামলায় নিহত ১২, কার্যক্রম স্থগিত

দেশে ফিরে উষ্ণ অভ্যর্থনা পেল রানার্সআপ আর্জেন্টিনা দল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:১৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার স্বপ্ন পূরণ না হলেও রানার্সআপ হয়ে দেশে ফিরেছে আর্জেন্টিনা দল। সোমবার স্থানীয় সময় কোচ লিওনেল স্কালোনির নেতৃত্বাধীন দলটি বুয়েনস আইরেসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে নামার পর তাদের জন্য ছিল লাল গালিচা সংবর্ধনা এবং সামরিক ব্যান্ডের বিশেষ আয়োজন। বিশ্বকাপ জিততে না পারলেও খেলোয়াড়দের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মকর্তারা।

তবে দলের সঙ্গে দেশে ফেরেননি অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, ব্যক্তিগত কারণে মেসি যুক্তরাষ্ট্রেই থেকে গেছেন। এছাড়া স্কোয়াডের আরও কয়েকজন ফুটবলারও দলের সঙ্গে দেশে ফেরেননি।

বৃষ্টি ও তীব্র শীত উপেক্ষা করেও এজেইজা বিমানবন্দরের বাইরে এবং জাতীয় দলের অনুশীলন কেন্দ্রের আশপাশে ভিড় করেছিলেন হাজারো সমর্থক। আকাশি-সাদা পতাকা ও ছাতা হাতে তারা করতালি আর স্লোগানের মাধ্যমে রানার্সআপ দলকে স্বাগত জানান। বিশ্বকাপ হাতছাড়া হলেও সমর্থকদের ভালোবাসার কোনো কমতি ছিল না।

এর আগে বিশ্বকাপ ফাইনালের পরপরই বুয়েনস আইরেসের ঐতিহাসিক ওবেলিস্ক চত্বরে জড়ো হয়েছিলেন হাজারো সমর্থক। উৎসবের এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উচ্ছৃঙ্খল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, উক্ত ঘটনায় অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে।

স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। তবে দেশে ফেরার পর সমর্থকদের এই উষ্ণ অভ্যর্থনা প্রমাণ করে যে, শিরোপা হাতছাড়া হলেও স্কালোনির দল এখনও কোটি আর্জেন্টাইন ভক্তের হৃদয়ে জায়গা করে আছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

দেশে ফিরে উষ্ণ অভ্যর্থনা পেল রানার্সআপ আর্জেন্টিনা দল

আপডেট সময় : ১০:১৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬