ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই মাস্টার্স পরীক্ষার আগেই বিচারক হলেন ইবির রাজু আহমেদ

জীবননগরে স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৩৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামে ১০ বছর বয়সী স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে ধর্ষণ ও হত্যার দায়ে আবুল হোসেন ওরফে ফটিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার চুয়াডাঙ্গা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. মোক্তাগীর আলম আসামির উপস্থিতিতে এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন। রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে দুই লাখ টাকা জরিমানার আদেশও দেওয়া হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের ২১ ডিসেম্বর মরিয়ম তার কয়েকজন সঙ্গীর সঙ্গে মাঠে শাক তুলতে গিয়েছিল। সেই সময় আসামি আবুল হোসেন শাক তুলে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে একটি ভুট্টাখেতে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার তদন্ত শেষে পার্শ্ববর্তী গয়েশপুর গ্রামের বাসিন্দা আবুল হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আসামি আদালতে ১৬৪ ধারায় নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দিও দিয়েছিল।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) এমএম শাহজাহান মুকুল জানান, এই মামলায় মোট ৩১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আদালত এই রায় প্রদান করেছেন এবং মামলার বাদী ও রাষ্ট্রপক্ষ রায়ে সন্তোষ প্রকাশ করেছে।

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১৩: ৩০আপডেট : ২০ জুলাই ২০২৬, ১৩: ৩০

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

জীবননগরে স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

আপডেট সময় : ০১:৩৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬