ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সামুদ্রিক খাতের আধুনিকায়নে সরকারের দৃঢ় অঙ্গীকার: প্রধানমন্ত্রী কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের দুই বন্দির ঢামেক হাসপাতালে মৃত্যু এক সপ্তাহে ৪ কনসার্টে শিরোনামহীন ব্যান্ডের ব্যস্ততা অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ প্রধান বিচারপতির জাতিসংঘে ইরান ও কিউবা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানের কড়া সমালোচনা চীনের ইথিওপিয়ার ৫০ বিলিয়ন গাছের স্বপ্ন ও হালিমার লড়াই জাতিসংঘে যুক্তরাষ্ট্রের নীতির বিরুদ্ধে চীনের কঠোর বার্তা জাসদের প্রতিনিধি সভা: পুলিশ বলছে আবেদন সম্পর্কে কিছুই জানা নেই দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত কল্কি-২: দীপিকার চরিত্রে নতুন কাউকে নেওয়া হচ্ছে না

দোকানে ঢুকে পড়া অটোরিকশার ধাক্কায় চতুর্থ শ্রেণির ছাত্রী হাফসার মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৫২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী বাজারে একটি অটোরিকশার ধাক্কায় হাফসা আক্তার (১০) নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী মারা গেছে। সে স্থানীয় চিতোষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং চিতোষী পূর্ব ইউনিয়নের চাঁন্দল গ্রামের পদ্মারপড় এলাকার ব্যবসায়ী মো. হামিদের বড় মেয়ে। রোববার বিকেল ৩টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় হাফসা চিতোষী বাজারে তার বাবার দোকানে বসে ছিল। অটোরিকশার চালক গাড়িটির চাবি অন অবস্থায় রেখেই বাইরে চলে গিয়েছিলেন। অটোরিকশায় থাকা এক যাত্রীর সঙ্গে আসা একটি শিশু খেলার ছলে গাড়ির পিকআপ চেপে ধরলে সেটি মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিয়ন্ত্রণহীন অটোরিকশাটি সজোরে হামিদের দোকানের ভেতরে ঢুকে পড়ে, যার ফলে হাফসা গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার দিকে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যেই তার মৃত্যু হয়। এদিকে, ঘটনার পর অটোরিকশাচালক গাড়ি ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই মর্মান্তিক ঘটনায় চিতোষী বাজার ও নিহতের গ্রামজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

দোকানে ঢুকে পড়া অটোরিকশার ধাক্কায় চতুর্থ শ্রেণির ছাত্রী হাফসার মৃত্যু

আপডেট সময় : ০৬:৫২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬