ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের স্বাধীনতা রক্ষায় কাজ করে নিপীড়িত হয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত ইসলামাবাদে পিটিআইয়ের মিছিল ঘিরে দেশজুড়ে ধরপাকড় ও কড়াকড়ি ৫১তম বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি

শনিবার বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৪৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং যোগাযোগ ব্যবস্থাসহ দক্ষিণাঞ্চলের সামগ্রিক উন্নয়নের দাবিতে বরিশালে বিভাগীয় সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামীকাল শনিবার বেলা ২টায় বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশকে সফল করতে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

জামায়াতে ইসলামীর সূত্র জানিয়েছে, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই সমাবেশে এনসিপি, এলডিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস ও এবি পার্টিসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

কর্মসূচিটি বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বরিশাল বিভাগের সংশ্লিষ্ট শাখাগুলোর নেতাকর্মীসহ এলাকার সব শ্রেণি-পেশার মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

ইতিমধ্যে সমাবেশের প্রস্তুতি পর্যবেক্ষণ করতে শুক্রবার হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। এসময় তার সাথে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, বরিশাল মহানগরী আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

শনিবার বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ

আপডেট সময় : ০৭:৪৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬