ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
না ফেরার দেশে ক্রিকেটের কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স স্যার গারফিল্ড সোবার্সের সেই স্মরণীয় ও কঠিন ইন্টারভিউয়ের গল্প কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ৩ বিশ্বকাপ ফাইনাল মাঠে বসে দেখবেন স্পেনের রাজপরিবার শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: রণধীর জয়সওয়াল কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাত: পর্যটকদের মধ্যে আতঙ্ক মেক্সিকোর পুয়ের্তো মাদেরোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হাজীগঞ্জে নির্বাচনী গণসংযোগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী টিটু শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: রণধীর জয়সওয়াল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তিকে ‘ঔপনিবেশিক দাসত্ব’ বললেন আনু মুহাম্মদ

সরকারি কর্মকর্তাদের গাড়ির মাসিক রক্ষণাবেক্ষণ ব্যয় ৫০ হাজার টাকাই থাকছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

উপসচিব থেকে শুরু করে সচিব পদমর্যাদার সরকারি কর্মকর্তাদের গাড়ির মাসিক রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। এর ফলে এখন থেকে আগের মতোই তারা প্রতি মাসে ৫০ হাজার টাকা রক্ষণাবেক্ষণ ব্যয় পাবেন। অর্থ বিভাগের পক্ষ থেকে গত ৯ই জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো একটি চিঠিতে রক্ষণাবেক্ষণ ব্যয় ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ২৫ হাজার টাকা করার প্রস্তাব দেয়া হয়েছিল, যা এখন বাতিল করা হয়েছে।

গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর এই উদ্যোগটি নিয়ে গত এক সপ্তাহ ধরে অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্যে দফায় দফায় চিঠি চালাচালি হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছিল। এই রক্ষণাবেক্ষণ সুবিধা শুধু বেসামরিক প্রশাসনের কর্মকর্তারাই পান না, বরং বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও এই সুবিধা পেয়ে থাকেন।

অর্থ বিভাগের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, গত ৯ই জুলাই দেয়া প্রস্তাবের ভিত্তিতে আর কোনো কার্যক্রম গ্রহণ করা হবে না। এ বিষয়ে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। এর ফলে মাসিক রক্ষণাবেক্ষণ ব্যয় ৫০ হাজার টাকাই বহাল থাকছে।

এর আগে, প্রাধিকারভুক্ত সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য গাড়ি কেনার ক্ষেত্রে ৩০ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেয়ার সুবিধা ছিল, যা গত ৯ই জুলাই সরকার বন্ধ করে দেয়। ওই ঋণের অর্থে কেনা গাড়ির রক্ষণাবেক্ষণের জন্যই সরকার মাসিক ৫০ হাজার টাকা করে দিয়ে আসছিল। পরবর্তীতে ১৩ই জুলাই অর্থ বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়ে ব্যয় ২৫ হাজার টাকায় নামিয়ে আনার অনুরোধ জানায় এবং বাস্তবায়নের দায়িত্ব জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দেয়।

রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর প্রস্তাবের পক্ষে অর্থ বিভাগ তাদের চিঠিতে যুক্তি দিয়েছিল যে, সীমিত সরকারি সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এই আর্থিক সুবিধা কিছুটা কমানোর সুযোগ রয়েছে। সেই লক্ষ্যে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছিল, যা এখন বাতিল হলো।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

সরকারি কর্মকর্তাদের গাড়ির মাসিক রক্ষণাবেক্ষণ ব্যয় ৫০ হাজার টাকাই থাকছে

আপডেট সময় : ০৯:১৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬