ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ কাপ্তাই লেকে পানির উচ্চতা বৃদ্ধি, ১৬টি গেট খোলার প্রস্তুতি জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ রাষ্ট্রকে ব্যক্তিগত সম্পত্তি ভাবলে জুলাইয়ের মতো গণঅভ্যুত্থান বারবার ফিরবে: মঞ্জু শনিবার বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সেমিফাইনালে ইংল্যান্ডের হারে আর্জেন্টাইন মিডিয়ার কড়া সমালোচনা দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলায় স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস বাংলাদেশ নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন খোন্দকার মিসবাহ উল আজীম যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় ২ জনের মৃত্যু, উদ্ধার অভিযান অব্যাহত বন্যাদুর্গতদের সহায়তায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩০ বিশ্বকাপে খেলা নিয়ে যা জানালেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে

আর্জেন্টিনার কাছে সেমিফাইনালে পরাজয়ের পর ২০৩০ বিশ্বকাপে নিজের অংশগ্রহণ নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চান না ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন।

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

আটলান্টায় অনুষ্ঠিত বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে বিদায় নেওয়ার পর নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। ম্যাচটিতে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে দুই গোল হজম করে থমাস টুখেলের শিষ্যদের টুর্নামেন্ট থেকে ছিটকে পড়তে হয়েছে। এই পরাজয়ের পর কেইন ২০৩০ বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে খেলার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনই নিতে রাজি নন।

৩২ বছর বয়সী এই স্ট্রাইকার ম্যাচ শেষে বলেন, এখনই ২০৩০ বিশ্বকাপ নিয়ে কথা বলার সময় আসেনি। আমি প্রতিটি বছর ধরে এগোতে চাই এবং সেই সময়ে নিজের শারীরিক ও মানসিক অবস্থার ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেব। জাতীয় দল আমার কাছে সবসময়ই গর্বের এবং সবচেয়ে প্রিয় জায়গা। তবে চার বছর অনেক দীর্ঘ সময়। আগামী গ্রীষ্মে আমার বয়স হবে ৩৩ বছর।

নিজের দীর্ঘ ক্যারিয়ারের সম্ভাবনা নিয়ে লিওনেল মেসির উদাহরণ টেনে কেইন বলেন, দেখুন লিও মেসি ৩৯ বছর বয়সেও সর্বোচ্চ পর্যায়ে খেলছে। তাই আমি নিজের জন্য কোনো সীমা টানতে চাই না। তবে আপাতত এই কঠিন হার কাটিয়ে ওঠাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।

চলতি বিশ্বকাপে কেইন এখন পর্যন্ত মোট ৬টি গোল করেছেন। আগামী শনিবার ফ্রান্সের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড। সেই ম্যাচে গোল পেলে গোল্ডেন বুটের লড়াইয়ে টিকে থাকার সুযোগ থাকবে তার। উল্লেখ্য, বর্তমানে ৮ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

২০৩০ বিশ্বকাপে খেলা নিয়ে যা জানালেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন

আপডেট সময় : ০৬:১৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬