ঢাকা ০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন খোন্দকার মিসবাহ উল আজীম যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় ২ জনের মৃত্যু, উদ্ধার অভিযান অব্যাহত বন্যাদুর্গতদের সহায়তায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি বেলুচিস্তানে পাকিস্তানি বাহিনীর বহরে অতর্কিত হামলা, নিহত ৪৫ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচে বিপদে বাংলাদেশ নরসিংদীর রায়পুরায় পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু দাবানলের ধোঁয়ায় বিপর্যস্ত নিউজার্সি, অনিশ্চয়তায় বিশ্বকাপ ফাইনাল জুলাই সনদের প্রতিটি অক্ষর আমরাই বাস্তবায়ন করব: মির্জা ফখরুল এইচএসসিতে পদার্থবিজ্ঞানসহ তিন বিষয়ের পুনঃপরীক্ষা: কারা পাবেন সুযোগ?

দেশজুড়ে ১১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সেনাপ্রধান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বনায়ন বৃদ্ধির লক্ষ্য নিয়ে দেশজুড়ে ব্যাপক পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা ক্যান্টনমেন্টের নির্ঝর এলাকায় একটি গাছের চারা রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এবারের এই বিশেষ কর্মসূচির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।’

উদ্বোধন শেষে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা ও পরিবেশের বিপর্যয় রোধে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। তিনি আরও উল্লেখ করেন, সেনাবাহিনী কেবল গাছ রোপণ করেই দায়িত্ব শেষ করে না, বরং প্রতিটি গাছকে নিয়মিত পরিচর্যার মাধ্যমে বড় করে তোলার দায়িত্বও অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে থাকে।

সেনাবাহিনী সদর দপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশ সুরক্ষার এই মহাপরিকল্পনার অংশ হিসেবে দেশের সব ক্যান্টনমেন্টসহ সেনাবাহিনীর অবস্থান রয়েছে এমন প্রতিটি স্থানে এই বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হবে। চলতি মৌসুমে দেশজুড়ে মোট ১১ লাখ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

দেশজুড়ে ১১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সেনাপ্রধান

আপডেট সময় : ০৩:১৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬