ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদের প্রতিটি অক্ষর আমরাই বাস্তবায়ন করব: মির্জা ফখরুল এইচএসসিতে পদার্থবিজ্ঞানসহ তিন বিষয়ের পুনঃপরীক্ষা: কারা পাবেন সুযোগ? ত্রাণ বিতরণের সময় মঞ্চ ভেঙে পড়লেন অর্থমন্ত্রীসহ অন্যরা বিশ্বকাপের ফাইনাল উপভোগ করতে মাঠে থাকছেন ডোনাল্ড ট্রাম্প বন্যাদুর্গতদের পুনর্বাসন ও ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে: অর্থমন্ত্রী জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীদল: মির্জা ফখরুল প্রকাশ হলো প্রিয়াঙ্কা-নিকের প্রথম বার্তার স্ক্রিনশট, প্রেমের শুরু যেভাবে নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় পোশাককর্মীর মৃত্যু লামিন ইয়ামালের প্রেমিকা ইনেস গার্সিয়া কে, জানুন বিস্তারিত নীলফামারীর চিলাহাটিতে গড়ে উঠেছে পাখির অভয়ারণ্য

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা-স্পেন: মুখোমুখি লড়াইয়ের অতীত ইতিহাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বিশ্বকাপের এবারের আসর এখন শেষ প্রান্তে। শিরোপা জয়ের লক্ষ্যে আগামী রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হতে যাওয়া এই মহারণ ঘিরে বিশ্বের ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। বর্তমান ফর্ম, তারকাবহুল স্কোয়াড ও সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে এই ফাইনালটি ফুটবল ইতিহাসের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হতে যাচ্ছে।

ফাইনাল নিয়ে সমর্থকদের মধ্যে বাড়তি উৎসাহের একটি বড় কারণ হলো ইতিহাসের পরিসংখ্যান। বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে আর্জেন্টিনা ও স্পেন এখন পর্যন্ত মাত্র একবারই মুখোমুখি হয়েছে। সেই একমাত্র দেখায় জয় পেয়েছিল আলবিসেলেস্তেরা। ১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপের গ্রুপ পর্বে দুই দলের সেই লড়াইটি ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। ম্যাচে আর্জেন্টিনা ২-১ গোলে স্পেনকে পরাজিত করেছিল। ওই ম্যাচে আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করেছিলেন লুইস আর্তিমে এবং স্পেনের একমাত্র গোলটি করেছিলেন কিংবদন্তি মিডফিল্ডার পির্রি।

উল্লেখ্য যে, ১৯৬৬ সালের সেই আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল স্পেনকে। অন্যদিকে, আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের কাছে পরাজিত হয়ে শিরোপার দৌড় থেকে ছিটকে পড়েছিল। প্রায় ৬০ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই ফুটবল পরাশক্তি। তবে এবার লড়াইটি গ্রুপ পর্বে নয়, বরং সরাসরি শিরোপা নির্ধারণী মঞ্চে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা-স্পেন: মুখোমুখি লড়াইয়ের অতীত ইতিহাস

আপডেট সময় : ০১:৪৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬