ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রক্ষণাত্মক কৌশলের খেসারত দিয়ে সেমিফাইনালে হারল ইংল্যান্ড পাবনায় অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আবু সাঈদ ভয়ের দেয়াল ভাঙার প্রতীক: প্রধানমন্ত্রী মেসির অনন্য কীর্তি, ক্যারিয়ারের অষ্টম ফাইনালে আর্জেন্টিনা স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশের নতুন নিয়ম নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রতীক্ষা আরও দীর্ঘায়িত আর্জেন্টিনার বারকোকে চড় মারলেন ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম শূন্য থেকে ১০০ কোটির নায়িকা ভাগ্যশ্রী, সংগ্রামের গল্প শোনালেন অভিনেত্রী নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ২৯ জন আহত বিতর্কিত পতাকা প্রদর্শনে শাস্তির মুখে আর্জেন্টিনা

নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ২৯ জন আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

শেরপুরের নকলায় একটি পাগলা কুকুরের তাণ্ডবে শিশুসহ ২৯ জন মানুষ আহত হয়েছেন। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। কুকুরটির কামড়ে মানুষের পাশাপাশি ছয়টি গবাদিপশুও আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয়দের ভাষ্যমতে, বুধবার সকাল থেকেই একটি পাগলা কুকুর পৌর শহরের গ্রীনরোড, দড়িপাড়া ও উত্তর কায়দাসহ বিভিন্ন এলাকায় অস্বাভাবিকভাবে দৌড়াদৌড়ি শুরু করে। এ সময় কুকুরটি যাকে সামনে পেয়েছে, তাকেই কামড়ে জখম করেছে। আহতদের মধ্যে ১৫ জন গ্রীনরোড ও দড়িপাড়া এলাকার এবং ১৪ জন উত্তর কায়দা গ্রামের বাসিন্দা।

আহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন—বাজারদী এলাকার রিয়াজ আহম্মেদ (২০), রায়ান (৫), মীম (৫), কায়দা এলাকার ঝিনুক (৯), সজীব (১৩) এবং কুর্শা এলাকার জিহাদ (৯)।

নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, কুকুরের কামড়ে আহত ২৯ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের সবাইকে প্রয়োজনীয় ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

দিনভর আতঙ্ক ছড়ানোর পর বিকেলে এলাকাবাসী কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছে বলে জানা গেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ২৯ জন আহত

আপডেট সময় : ০৯:৩০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬