ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাগরে নতুন লঘুচাপ, আজ থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়ার পূর্বাভাস আজ রাজধানীর আগারগাঁওয়ে প্রাথমিক শিক্ষা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ফুটবলের ইতিহাস বদলে দেওয়া লিওনেল মেসির নতুন রূপ যৌতুকের দাবিতে বিয়ে ভাঙার ঘটনায় কনের বাবার লিখিত অভিযোগ লালমাইয়ে জমি নিয়ে বিরোধে বিধবার ঘর ভাঙচুরের অভিযোগ ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন বাংলাদেশ সেনাবাহিনীতে ডাক্তার ও ডেন্টিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছা শেখ হাসিনার, ভারতের অবস্থানে নেই কোনো পরিবর্তন নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে পোশাক কারখানায় ভয়াবহ আগুন আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে মার্কিন সামরিক বাহিনী

নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে পোশাক কারখানায় ভয়াবহ আগুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জুলাই) ভোর ৫টার দিকে কারখানাটির গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারপাশে ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া জানান, বর্তমানে ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। অল্প সময়ের মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে তারা আশা করছেন। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে, ঘটনার সংবাদ সংগ্রহ করতে যাওয়া গণমাধ্যমকর্মীদের আদমজী ইপিজেডে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বেপজা কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ বিষয়ে বক্তব্য জানার জন্য আদমজী ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে পোশাক কারখানায় ভয়াবহ আগুন

আপডেট সময় : ০৯:৩০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬