ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমির খানের বিয়ে নিয়ে রাজনৈতিক বিতর্ক, সরব বিজেপি ও শিবসেনা পেকুয়ায় বন্যার্ত ৫৫০ পরিবারের পাশে বাংলাদেশ বিমান বাহিনী ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের টিকিটের বর্তমান দর আন্দোলনকারীদের উসকে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না: সর্ব মিত্র চাকমা ইরানের সঙ্গে শান্তি চুক্তির সম্ভাবনা দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মাগুরায় জুলাই শহীদ ও গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতি সভা শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ স্টার্টআপদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান গাজা যুদ্ধে ইসরায়েলের কট্টর সমর্থক লিন্ডসে গ্রাহামের জীবনাবসান

স্টার্টআপদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

দেশের সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি বিভাগের ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল থেকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উদ্যোগের আওতায় উদ্যোক্তারা ৫ লাখ থেকে শুরু করে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত সহায়তা পাওয়ার সুযোগ পাবেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’-এর উদ্বোধন করেন। তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, এই তহবিল পরিচালনার জন্য কোনো মন্ত্রী বা উপদেষ্টা নয়, বরং একটি সম্পূর্ণ নিরপেক্ষ কমিটি কাজ করবে। জামানতবিহীন এই ঋণের ক্ষেত্রে প্রকল্পের সম্ভাবনাই হবে অর্থায়নের মূল মাপকাঠি। সরকারি অর্থের শতভাগ জবাবদিহি নিশ্চিত করেই এই তহবিল পরিচালিত হবে বলে তিনি আশ্বস্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান জামানতবিহীন ঋণপ্রাপ্তি নিয়ে প্রশ্ন করলে প্রধানমন্ত্রী তাকে আশ্বস্ত করেন। অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

স্টার্টআপদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার

আপডেট সময় : ০৪:৪৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬