ঢাকা ০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমবাপ্পের জন্য দুঃস্বপ্ন হয়ে ওঠা ইয়ামালের নকআউট রেকর্ড বাংলাদেশে প্রথমবার অনুষ্ঠিত হলো ‘ইরাসমাস+ ওপেন ডে’ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্সল্যাব ও উত্তরায় বিক্ষোভ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকার বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের বিক্ষোভ দেশের বাজারে সোনার গহনার দাম আরও কমলো চট্টগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি, জেগে উঠছে ধ্বংসের চিহ্ন বন্যার পানি নেমে গেলেও বান্দরবানে রয়ে গেছে দুর্ভোগের চিহ্ন বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ফুটবল জার্সির ওজন আসলে কতটা, যা বহন করেন ফুটবলাররা? রাজশাহীতে বাস শ্রমিকদের কর্মবিরতি, সারাদেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

বন্যা মোকাবিলায় ৪ কোটি ৬০ লাখ টাকা ও ৮ হাজার ৯৫০ টন চাল বরাদ্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

দেশের বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টি ও বন্যাজনিত পরিস্থিতি মোকাবিলায় সরকার বিশেষ বরাদ্দ ঘোষণা করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ থেকে ১২ জুলাই পর্যন্ত সময়ের মধ্যে দেশের ৬৪টি জেলার জন্য মোট ৪ কোটি ৬০ লাখ টাকা এবং ৮ হাজার ৯৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি সহায়তা পেয়েছে চট্টগ্রাম জেলা। এই জেলাটির জন্য চার দফায় মোট ৬৫ লাখ টাকা এবং এক হাজার ২০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া কক্সবাজারে ৩০ লাখ টাকা ও ৪৫০ মেট্রিক টন চাল, খাগড়াছড়িতে ২০ লাখ টাকা ও ৪০০ মেট্রিক টন চাল, রাঙ্গামাটিতে ২৫ লাখ টাকা ও ৫০০ মেট্রিক টন চাল, বান্দরবানে ২০ লাখ টাকা ও ৪০০ মেট্রিক টন চাল, মৌলভীবাজারে ১০ লাখ টাকা ও ২০০ মেট্রিক টন চাল এবং হবিগঞ্জে ৫ লাখ টাকা ও ১০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এই সাতটি জেলার জন্য মোট বরাদ্দের পরিমাণ ১ কোটি ৭৫ লাখ টাকা এবং ৩ হাজার ২৫০ মেট্রিক টন চাল।

অন্যদিকে, বাকি ৫৭টি জেলার প্রতিটিকে ৫ লাখ টাকা করে নগদ অর্থ এবং ১০০ মেট্রিক টন করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এসব জেলার জন্য মোট ২ কোটি ৮৫ লাখ টাকা এবং ৫ হাজার ৭০০ মেট্রিক টন চাল সহায়তা হিসেবে দেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি খাদ্যসহায়তা নিশ্চিত করতে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় মানবিক সহায়তা বরাদ্দ কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

বন্যা মোকাবিলায় ৪ কোটি ৬০ লাখ টাকা ও ৮ হাজার ৯৫০ টন চাল বরাদ্দ

আপডেট সময় : ১১:০৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬