ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জার্মানিতে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট ও দুই তরুণ আটক সাতক্ষীরায় হাসপাতালে ঢুকে যুবককে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা শিবগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, ট্রাক আটক উপকূলের অর্থনৈতিক সমৃদ্ধিতে নারী ও যুবদের অংশগ্রহণ বাড়াতে গুরুত্ব এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে ১৯৫৬ সালের আইনে কঠোর ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী ভৈরবে ১৬ বছরের পুরনো জমি নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকি হামের প্রকোপে ২৪ ঘণ্টায় সাত শিশুর মৃত্যু, আক্রান্ত ১২০০ টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগসের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২১ ইউনিট ভারতে ককরোচ পার্টির দুই নেতা পাঁচ দিনের জেল হেফাজতে ট্রাম্পকে ‘স্বামী’ সম্বোধন করে বিব্রত নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:০৪:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৬১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৩২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রবিবার (১২ জুলাই) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনের মধ্যে একজন ঢাকা বিভাগের এবং অন্যজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। চলতি বছরে এখন পর্যন্ত ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ১২ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে সবচেয়ে বেশি ১৪২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে এই বিভাগের হাসপাতালগুলোতে মোট ২৯৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বর্তমানে সেখানে মোট ১৯৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন অবস্থায় আছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু

আপডেট সময় : ০৮:০৪:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬