ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেস্ট এয়ারপোর্ট সার্ভিস অ্যাওয়ার্ড পেল ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর ৭২ দিনে সারা দেশে ১ লাখ ১৭ হাজার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ সেতুর টোল মওকুফ না করার ইঙ্গিত দিলেন সড়কমন্ত্রী ২০৩০ সাল থেকে কি ৬৪ দলের বিশ্বকাপ শুরু হবে? যৌতুকের জন্য স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যায় স্বামীর যাবজ্জীবন দেশের সাত জেলায় ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৪ ছাত্রশিবির ছাড়লেন ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ নয় কেন্দ্রীয় নেতা গৌরনদীতে ফ্যামিলি কার্ড উপকারভোগীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় জেলা ও উপজেলা পর্যায়ে বাড়ছে ডায়ালাইসিস বেড: স্বাস্থ্যমন্ত্রী দিল্লিতে বিমসটেক বৈঠকে যোগ দিচ্ছে বাংলাদেশ, নজর থাকবে ভারতের আচরণের দিকে

দিল্লিতে বিমসটেক বৈঠকে যোগ দিচ্ছে বাংলাদেশ, নজর থাকবে ভারতের আচরণের দিকে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৯:২২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

আগামী ১৬ জুলাই ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিমসটেকের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স (এনএসএ) বৈঠকে যোগ দিচ্ছে ঢাকা। বহুপক্ষীয় এই আঞ্চলিক জোটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামসুল ইসলাম। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি ইতিমধ্যেই কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে নয়াদিল্লিকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

বর্তমানে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ। তাই এই বৈঠকে অংশগ্রহণকে ঢাকা তার প্রাতিষ্ঠানিক দায়িত্বের অংশ হিসেবেই দেখছে। তবে এই সফরকে ঘিরে কূটনৈতিক মহলে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। এর পেছনে মূল কারণ হলো, কিছুদিন আগে দিল্লিতে প্রধানমন্ত্রীর আরেক উপদেষ্টা ড. জাহেদ উর রহমানের সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষের অসৌজন্যমূলক আচরণের ঘটনা। সেই ঘটনার প্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া ব্যাখ্যায় ঢাকা সন্তুষ্ট হতে পারেনি এবং আনুষ্ঠানিকভাবে তা প্রত্যাখ্যান করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্যমতে, ব্রিগেডিয়ার শামসুল ইসলামের এই সফর শুধুমাত্র একটি আঞ্চলিক বৈঠকে অংশগ্রহণের মধ্যে সীমাবদ্ধ নয়। এই সফরের সময় আন্তর্জাতিক কূটনৈতিক রীতি ও রাষ্ট্রাচার ভারত সরকার যথাযথভাবে অনুসরণ করছে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বাংলাদেশ। ভারতের প্রতি এই সতর্ক দৃষ্টি ভবিষ্যতের উচ্চপর্যায়ের সফর ও রাষ্ট্রীয় যোগাযোগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হিসেবে কাজ করবে। প্রতিনিধি দলের সফর সম্পর্কে ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে জানানোর পাশাপাশি প্রয়োজনীয় কূটনৈতিক সৌজন্য নিশ্চিত করার বিষয়টিও ঢাকা থেকে গুরুত্বের সাথে স্মরণ করিয়ে দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

দিল্লিতে বিমসটেক বৈঠকে যোগ দিচ্ছে বাংলাদেশ, নজর থাকবে ভারতের আচরণের দিকে

আপডেট সময় : ০৫:১৯:২২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬