ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পীরগাছায় নকল সার কারখানায় অভিযানে ৭২ বস্তা সার জব্দ পুরান ঢাকায় বর্ণিল শোভাযাত্রা, উদযাপিত হলো ঢাকার ৪১৬ বছর ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে সংলাপই একমাত্র পথ: বেইজিং আশা ভোঁসলের শেষ রেকর্ড করা গান মুক্তি পাবে জন্মদিনে নেপালে হিমবাহধসে ভয়াবহ বন্যা: নিহত ৫৪৭, নিখোঁজ সহস্রাধিক নিষেধাজ্ঞা বাস্তবায়ন রাষ্ট্রীয় সন্ত্রাসে সহযোগিতা, হুঁশিয়ারি ইরানের জীবিত থাকতেই নিজের চল্লিশার আয়োজন, দাওয়াত ৬ হাজার মানুষকে নেপালে আকস্মিক বন্যায় ৩২০ ভারতীয় নাগরিক নিখোঁজ আবাসন সংকটে ২০তম এশিয়ান গেমস, বিপাকে আয়োজক জাপান নারীদের স্বাবলম্বী করতে পারলে বাংলাদেশের ভবিষ্যৎ বদলাবে: সমাজকল্যাণমন্ত্রী

সেমিফাইনালে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড: কার জয়ের সম্ভাবনা বেশি?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত পর্যায়ের লড়াই এখন জমজমাট। টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করা শীর্ষ চার দলের মধ্যে শিরোপা জয়ের লড়াই এখন তুঙ্গে। শেষ চারের লড়াইয়ে একদিকে যেমন ফ্রান্স ও স্পেন মুখোমুখি হবে, তেমনি অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা লড়বে ইংল্যান্ডের বিপক্ষে। সেমিফাইনালে ওঠা প্রতিটি দলেরই বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো সামর্থ্য ও মনোবল রয়েছে। তবে অতীত পরিসংখ্যান এবং শক্তির বিচারে দলগুলোর সম্ভাবনা নিয়ে বিশ্লেষণ করেছে অপ্টা সুপার কম্পিউটার।

অপ্টার তথ্য অনুযায়ী, সেমিফাইনালের এই লড়াইটি অত্যন্ত হাড্ডাহাড্ডি হতে চলেছে। তবে অবাক করা বিষয় হলো, এই ম্যাচে আর্জেন্টিনাকে নয় বরং ইংল্যান্ডকেই কিছুটা এগিয়ে রেখেছে সুপার কম্পিউটার। তাদের বিশ্লেষণ অনুযায়ী, ইংল্যান্ডের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫০.৯৬ শতাংশ, যেখানে আর্জেন্টিনার ক্ষেত্রে এই সম্ভাবনা ৪৯.০৪ শতাংশ।

ম্যাচের নির্দিষ্ট ফলাফল নিয়ে সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী বলছে, হ্যারি কেনদের ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ৩৮.৯ শতাংশ, বিপরীতে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা দেখানো হয়েছে ৩৪.১০ শতাংশ। এছাড়া নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে কোনো ফলাফল না আসার বা ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে ২৭ শতাংশ। পুরো টুর্নামেন্টের প্রেক্ষাপটে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনার ক্ষেত্রেও ইংল্যান্ড কিছুটা এগিয়ে। সুপার কম্পিউটার অনুযায়ী, ইংল্যান্ডের শিরোপা জয়ের সম্ভাবনা ২১.৯৪ শতাংশ এবং আর্জেন্টিনার ২০.৫৫ শতাংশ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

সেমিফাইনালে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড: কার জয়ের সম্ভাবনা বেশি?

আপডেট সময় : ০১:৩৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬