ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: প্রেস কর্মকর্তা আবাসন ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে ইউরোপজুড়ে তীব্র ক্ষোভ, ছড়াচ্ছে বিক্ষোভ দুর্গাপূজা নিয়ে জামায়াত-শিবির-এনসিপি চক্রান্ত করছে: ছাত্রদল সাধারণ সম্পাদক ট্রাম্পের আহ্বানের মধ্যেও রাশিয়ায় ইউক্রেনের বড় ড্রোন হামলা, নিহত ১ লালমোহনে মা ইলিশ রক্ষা অভিযানে জাল জব্দ, বিতরণে এতিমখানা মুম্বাইয়ে ফুটবল খেলে ফেরার পথে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যুর মামলায় আসামি রাকিবের জামিন লোরকা থেকে এভারেট: পাঠজীবন ও লেখার গল্প শোনালেন রেবেকা পেরি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: আগে না জানানোয় ঢাকার উদ্বেগ যুক্তরাষ্ট্রে ৩ বছর অপেক্ষার পর গ্রিন কার্ড পেলেন অভিনেত্রী মৌসুমী

পাটগ্রাম সীমান্তে তিন নারীকে পুশ ইনের চেষ্টা বিএসএফের, ব্যর্থ করল বিজিবি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসূতি সীমান্ত দিয়ে তিন নারীকে বাংলাদেশে পুশ ইন বা জোরপূর্বক ঠেলে পাঠানোর চেষ্টা চালিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক প্রতিরোধ ও তৎপরতার কারণে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। আজ শনিবার সকালে লালমনিরহাট ৬১ বিজিবি (তিস্তা ব্যাটালিয়ন) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ভোর পৌনে পাঁচটার দিকে ধবলসূতি সীমান্তের একটি সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় ভারতের পশ্চিমবঙ্গের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের খরখড়িয়া ক্যাম্পের সদস্যরা কাঁটাতারের ফটক খুলে ওই তিন নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেন। খবর পেয়ে লালমনিরহাট ৬১ বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রতিরোধ গড়ে তোলেন, যা বিএসএফের পুশ ইন পরিকল্পনাকে নস্যাৎ করে দেয়। বিজিবি জানিয়েছে, বর্তমানে ওই তিন নারী সীমান্ত পিলার থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।

ঘটনাটি নিয়ে লালমনিরহাট ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীমের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তিনি ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডারের সঙ্গে কথা বলেছেন। এ সময় তিনি সীমান্ত এলাকায় জড়ো করা ব্যক্তিদের দ্রুত ফিরিয়ে নেওয়ার জন্য বিএসএফের প্রতি আহ্বান জানান।

এই ঘটনার পর পাটগ্রাম সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। বিজিবি জানিয়েছে, পুশব্যাক-সংক্রান্ত কার্যক্রমের বিরুদ্ধে তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং সীমান্তে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে। লালমনিরহাট ৬১ বিজিবির একজন সহকারী পরিচালক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এ বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

পাটগ্রাম সীমান্তে তিন নারীকে পুশ ইনের চেষ্টা বিএসএফের, ব্যর্থ করল বিজিবি

আপডেট সময় : ০৫:০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬