ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক কারবারিদের হামলা, আহত ২ নোবিপ্রবির পুরো ক্যাম্পাস সৌরবিদ্যুৎ চালুর পরিকল্পনা প্রতি তিন মাস পর বৃক্ষরোপণ কর্মসূচির তথ্য নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মোহাম্মদপুরে দুই গ্রুপের গোলাগুলি, গুলিবিদ্ধ একজন কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির নিউইয়র্কের টাইমস স্কোয়ারে প্রবাসী বাঙালির জমজমাট দুর্গোৎসব ইয়েমেনের প্রধানমন্ত্রীর বাসভবনে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হাইতিতে জাতিসংঘ মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের অগ্রবর্তী দল বাংলাদেশের কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির ৪৫তম বিসিএস গেজেট থেকে বাদ পড়াদের শাহবাগে আত্মাহুতির হুমকি

লালমনিরহাটে ৩ নারীকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৩৪:১১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে তিন নারীকে জোরপূর্বক বাংলাদেশে পুশ ইন বা অনুপ্রবেশ করানোর চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক ও কঠোর প্রতিরোধের মুখে ভারতীয় বাহিনীর সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বর্তমানে ওই এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

বিজিবি তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানান, গত শনিবার (১১ জুলাই) ভোরে পাটগ্রাম উপজেলার ধবলসূতি বিওপির আন্তর্জাতিক সীমান্ত পিলার ৮৩৩/৯-এস এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবির ভাষ্যমতে, ভারতের ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের খরখড়িয়া ক্যাম্পের সদস্যরা ভারতীয় কাঁটাতারের বেড়ার গেট দিয়ে ওই তিন নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছিল। বিষয়টি টের পাওয়ার পরপরই বিজিবির টহল দল দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে।

বিজিবির কঠোর অবস্থানের কারণে ওই নারীরা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। সর্বশেষ তথ্য অনুযায়ী, তারা সীমান্ত পিলার থেকে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। বিএসএফের সংশ্লিষ্ট ব্যাটালিয়ন কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে পুশ ইনের চেষ্টাকৃত ব্যক্তিদের দ্রুত ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

লালমনিরহাটে ৩ নারীকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

আপডেট সময় : ০৩:৩৪:১১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬