ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চা খেতে গিয়ে নিখোঁজ রামগঞ্জের রাসেল, এক মাসেও মেলেনি সন্ধান হালান্ডের সঙ্গে তুলনায় নারাজ ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন মতলব উত্তরে যুবককে কুপিয়ে জখম, পা হারানোর শঙ্কায় স্বজনরা ৮০ বছর পূর্তিতে ঢাকা মেডিকেল কলেজে ‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন বাংলাদেশসহ ৭ দেশের জন্য নতুন ই-ভিসা সুবিধা চালু করল সৌদি আরব লালমনিরহাটে ৩ নারীকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি অপরিকল্পিত নগরায়ণে সাধারণের নিয়ম না মানার প্রবণতাই দায়ী: প্রতিমন্ত্রী ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন: আসিফ নজরুল মতিঝিল থেকে কমলাপুর মেট্রোরেল চলাচল শুরু হবে এপ্রিলে যুক্তরাষ্ট্রের ৩১ রাজ্যে ছড়িয়ে পড়েছে মারাত্মক ডায়রিয়া সৃষ্টিকারী পরজীবী

যুক্তরাষ্ট্রের ৩১ রাজ্যে ছড়িয়ে পড়েছে মারাত্মক ডায়রিয়া সৃষ্টিকারী পরজীবী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৪:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১৪: ২৪ আপডেট : ১১ জুলাই ২০২৬, ১৪: ২৮

যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও বেশি অঙ্গরাজ্যে ডায়রিয়া সৃষ্টিকারী একটি পরজীবীর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। সাইক্লোস্পোরিয়াসিস নামক এই সংক্রমণটি খালি চোখে দেখা যায় না এমন এক পরজীবীর মাধ্যমে ঘটে, যার প্রধান উপসর্গ হলো তীব্র, পাতলা ও পানির মতো বারবার ডায়রিয়া হওয়া। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৩১টি অঙ্গরাজ্যে এই পরজীবীর উপস্থিতি শনাক্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) গত বৃহস্পতিবার জানিয়েছে, ১ মে থেকে ৯ জুলাই পর্যন্ত দেশটিতে ৮৪৩টি নিশ্চিত সংক্রমণের ঘটনা রেকর্ড করা হয়েছে। তবে জনস্বাস্থ্য সংস্থাটির মতে, প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও বেশি হতে পারে। শুক্রবার সিডিসি জানায়, তারা দেড় হাজারের বেশি সম্ভাব্য সংক্রমণের বিষয়ে অবগত রয়েছে, যা নিশ্চিত করতে আরও বিশ্লেষণের প্রয়োজন। এখন পর্যন্ত এই সংক্রমণে কোনো মৃত্যুর খবর পাওয়া না গেলেও ৮৬ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

সংক্রমণের হার সবচেয়ে বেশি দেখা গেছে মিশিগান অঙ্গরাজ্যে। সেখানকার রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, মাত্র দুই সপ্তাহের মধ্যে সেখানে ১ হাজারের বেশি মানুষের মধ্যে এই সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়া ৮ জুলাই পর্যন্ত নিউইয়র্কে প্রায় তিনশ, ওহাইওতে ১৭৭ এবং ইলিনয় অঙ্গরাজ্যে ৭ জুলাই পর্যন্ত ১৪১টি সংক্রমণ শনাক্ত হয়েছে। জনস্বাস্থ্য কর্মকর্তারা এই সংখ্যাকে স্বাভাবিকের তুলনায় বেশি বলে উল্লেখ করেছেন। জন হপকিন্স সেন্টার ফর হেলথ সিকিউরিটির মহামারিবিদ ডা. ক্যাটলিন রিভার্স জানিয়েছেন, এটি একজন থেকে অন্যজনের শরীরে সরাসরি ছড়ায় না। দূষিত খাদ্য বা পানি গ্রহণের মাধ্যমেই মূলত মানুষ এই পরজীবীতে আক্রান্ত হয়।

সিডিসি জানিয়েছে, আক্রান্তরা সবাই যুক্তরাষ্ট্রের ভেতরে খাবার খেয়ে অসুস্থ হয়েছেন এবং গত ১৪ দিনে তাদের বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস নেই। যদিও এখন পর্যন্ত সংক্রমণের নির্দিষ্ট উৎস বা কোনো নির্দিষ্ট সবজি সরবরাহকারীকে শনাক্ত করা যায়নি, তবে অতীতের অভিজ্ঞতা অনুযায়ী কাঁচা ফল ও সবজির মাধ্যমেই এই সংক্রমণ ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে।

মিশিগানের স্বাস্থ্য বিভাগ রেস্তোরাঁ ও রান্নাঘরগুলোতে সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছে। এর মধ্যে রয়েছে শাক-সবজি ভালোভাবে ধোয়া, সম্ভব হলে পাতাযুক্ত সবজি ও রাস্পবেরি রান্না করে খাওয়া এবং লেটুস ও স্প্রিং অনিয়নের বাইরের স্তর ফেলে দেওয়া। সিডিসি জানিয়েছে, ফল ও সবজি ধোয়ার সময় সতর্ক থাকতে হবে, যদিও শুধু পানি দিয়ে ধুলে এই পরজীবী পুরোপুরি দূর হওয়ার নিশ্চয়তা কম। যাদের ডায়রিয়া হচ্ছে, তাদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের ৩১ রাজ্যে ছড়িয়ে পড়েছে মারাত্মক ডায়রিয়া সৃষ্টিকারী পরজীবী

আপডেট সময় : ০২:৩৪:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬