ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় নৌকাডুবিতে কিশোরীর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ২৮ বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি স্পেন ও বেলজিয়াম ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, বাস্তবতায় কতটুকু প্রস্তুতি জামালপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর এমপির গাড়ি পর্তুগালের নতুন কোচ জর্জ জেসুসের পরিকল্পনায় ক্রিশ্চিয়ানো রোনালদো বিএআরএফের নতুন সভাপতি নিজামুল হক, সম্পাদক কাওসার আজম ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ দিল গ্রামীণফোন আর্জেন্টিনার কাছে হেরেও বীরের বেশে দেশে ফিরলেন সালাহরা চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা মোকাবিলায় দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী অমিত

চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা মোকাবিলায় দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী অমিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে বিশেষ দায়িত্ব প্রদান করেছে সরকার। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ওই অঞ্চলে উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রমে সব সরকারি সংস্থার মধ্যে সমন্বয়কের ভূমিকা পালন করবেন। বন্যা পরিস্থিতির ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ, স্থানীয় প্রশাসনের কাছে থাকা ত্রাণ সামগ্রীর মজুত মূল্যায়ন এবং সামগ্রিক উদ্ধার কার্যক্রম তদারকি করবেন তিনি।

প্রতিমন্ত্রীকে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা, জেলা ও স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন বাহিনীর কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ প্রদান ও সমন্বয় নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সামগ্রীর পর্যাপ্ততা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং সার্বিক বন্যা পরিস্থিতি ও গৃহীত কার্যক্রম সম্পর্কে নিয়মিত সরকারকে অবহিত করার নির্দেশনাও রয়েছে প্রজ্ঞাপনে।

বন্যাকবলিত এলাকার ক্ষয়ক্ষতি নিরূপণ ও পুনর্বাসন পরিকল্পনা প্রণয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার দায়িত্বও পালন করবেন প্রতিমন্ত্রী। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, সংশ্লিষ্ট জেলা প্রশাসকগণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং অন্যান্য সরকারি সংস্থা প্রতিমন্ত্রীকে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি সহায়তা প্রদান করবে।

শুক্রবার (১০ ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা মোকাবিলায় দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী অমিত

আপডেট সময় : ১১:০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬