ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত পাকিস্তানের বেলুচিস্তানে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: একই পরিবারের ৬ জনসহ নিহত ১০ একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবিতে এনসিপির তিন দফা শারদীয় দুর্গাপূজায় বান্দরবানে বিজিবির বিশেষ নিরাপত্তা ও নজরদারি উখিয়ার রিসোর্টে ভয়াবহ আগুনে শিশুসহ ১০ জনের মৃত্যু, একই পরিবারের ৮ মিষ্টির শূন্য আসনের উপ-নির্বাচনে জামানত ২০ হাজার টাকা ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫ সাংবাদিক লুৎফুর জামান ফকির হত্যায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম ফেসবুকে মৃত্যুর পর প্রোফাইল: স্মারক না ডিলিট, সিদ্ধান্ত আপনার

জামালপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর এমপির গাড়ি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:১৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের ইসলামপুরে বিএনপির স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে আয়োজিত এই সংঘর্ষে এমপির গাড়িসহ মোট তিনটি গাড়ি এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই সুলতান মাহমুদ বাবু ও নুরুল ইসলাম নবাবের মধ্যে সাংগঠনিক প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সন্ধ্যায় উভয় নেতা ডাকবাংলোর দ্বিতীয় তলায় অবস্থান করছিলেন। এ সময় নিচে থাকা দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়। হামলার সময় এমপির ব্যবহৃত গাড়িটিও ভাঙচুর করা হয়। উত্তেজনার মুখে স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কে দ্রুত দোকানপাট বন্ধ করে দেন।

খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা কাউকে আটকের তথ্য পাওয়া যায়নি। রাতেও দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করায় স্থানীয়দের মাঝে পুনরায় সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০০: ১৮আপডেট : ১১ জুলাই ২০২৬, ০০: ১৮

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

জামালপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর এমপির গাড়ি

আপডেট সময় : ১২:১৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬