ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝালকাঠিতে নতুন সিলকোট উঠে যাওয়ায় জনদুর্ভোগ, ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ভিএআর রিভিউয়ের দীর্ঘসূত্রতায় বিরক্ত আর্লিং হালান্ড অসুস্থ বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল হাসপাতালে মরক্কোকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স চট্টগ্রাম বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত সবজির দামে স্বস্তি থাকলেও চড়া ডিম ও মুরগির বাজার বগুড়ায় নতুন দুটি নদীবন্দর ঘোষণা করল নৌপরিবহন মন্ত্রণালয় দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্দরে সতর্কসংকেত হবিগঞ্জে খোয়াই নদের বাঁধ ভেঙে প্লাবিত ২৫ গ্রাম, পানিবন্দী শত শত মানুষ অনুমতি ছাড়া প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, প্রকৌশলী বরখাস্ত

অনুমতি ছাড়া প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, প্রকৌশলী বরখাস্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পূর্বানুমতি ছাড়াই প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করার দায়ে মো. মেহতাব কায়েস নামে এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, গত ৯ জুলাই থেকে তার এই বরখাস্তের আদেশ কার্যকর হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৮ জুলাই প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর চূড়ান্ত ফলাফল প্রস্তুত করা হয়। এই ফলাফল ওয়েবসাইটের লিংকে আপলোড করার দায়িত্ব দেওয়া হয়েছিল মো. মেহতাব কায়েসকে। তবে তাকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল যে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অনুমোদনের আগে যেন কোনোভাবেই ফল প্রকাশ বা আপলোড করা না হয়। কিন্তু সেই নির্দেশনা অমান্য করে ৯ জুলাই সকাল ১০টার দিকে ঢাকা বিভাগের ৯টি জেলার ফলাফল ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়। ওয়েবসাইটটি অল্প সময়ের জন্য সচল থাকায় সাধারণ ব্যবহারকারীরা ফলাফল দেখে ফেলে এবং মুহূর্তের মধ্যেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) অনুচ্ছেদ অনুযায়ী, নিরাপত্তা প্রটোকল লঙ্ঘন এবং দায়িত্ব পালনে চরম গাফিলতি ও অসদাচরণের অভিযোগে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ফলাফলের ফাঁস হওয়ার ঘটনায় অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে বেশ আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য এরই মধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক মো. মিরাজুল ইসলাম উকিলকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সদস্য সচিব মোছাম্মদ রোখসানা হায়দার এবং সদস্য মো. জিয়াউল কবির সুমন। তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে ঘটনার বিস্তারিত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

অনুমতি ছাড়া প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, প্রকৌশলী বরখাস্ত

আপডেট সময় : ০৩:১৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬