ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরুড়ায় বিজরা-রহিমানগর সড়ক নির্মাণে দরপত্র অবহেলা ও অনিয়মের অভিযোগ মুম্বাইয়ে অজয় দেবগণের বাংলোর অবৈধ অংশ ভাঙল পৌরসভা কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ বাংলালিংক গ্রাহকরা পাবেন স্টারলিংক মোবাইল সুবিধা ভাঙ্গুড়ায় দুর্গাপূজার নিরাপত্তা ও প্রস্তুতি পর্যবেক্ষণ করল উপজেলা প্রশাসন এনসিপির কেন্দ্রীয় কমিটিতে আসছে বড় ধরনের রদবদল প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে বিয়ের ইচ্ছা বাবার মৃত্যুতে সাদামাটা জন্মদিন কাটাচ্ছেন শ্রাবণ্য তৌহিদা নতুন ভিডিওতে সীতার রণরূপে সাই পল্লবী, রামায়ণে রণবীর-যশ যমুনায় কোটি টাকার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস করলো মৎস্য বিভাগ

নিকলীতে নিখোঁজের একদিন পর ধনু নদী থেকে শিশুর লাশ উদ্ধার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৪৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জের নিকলীতে নিখোঁজ হওয়ার একদিন পর সান্ত্বনা (৭) নামে এক শিশুর মরদেহ ধনু নদী থেকে উদ্ধার করা হয়েছে। নিহত শিশুটি উপজেলার সিংপুর ইউনিয়নের পূর্ব টেংগুরিয়া গ্রামের মো. শাহজাহান মিয়ার দ্বিতীয় কন্যা। সে একটি বেসরকারি এনজিও পরিচালিত ভাসমান স্কুলের নিয়মিত শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সান্ত্বনা নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে সন্ধ্যায় নিকলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ঘটনার পরদিন বৃহস্পতিবার সকাল ১১টার দিকে স্থানীয় লোকজন ধনু নদীতে একটি লাশ ভাসতে দেখে তা উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহটি সান্ত্বনার বলে শনাক্ত করেন। এই ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শিশুটির বাবা মো. শাহজাহান মিয়া (৫০) দাবি করেছেন যে, তার মেয়ে সাঁতার জানত। তিনি অভিযোগ করেন, এই মৃত্যুর ঘটনায় তার আপন ছোট ভাইয়ের পরিবারের সদস্যদের সম্পৃক্ততা থাকতে পারে। তবে তিনি তার এই অভিযোগের সপক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি।

এ বিষয়ে নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, সান্ত্বনার বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। লাশের ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

নিকলীতে নিখোঁজের একদিন পর ধনু নদী থেকে শিশুর লাশ উদ্ধার

আপডেট সময় : ০৫:৪৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬