ফেনী হাসপাতাল ও ডায়াগনস্টিক মার্কেটিং সমবায় সমিতির নির্বাচন সম্পাদক পদে মোমবাতি মার্কা নিয়ে প্রচারণায় তুঙ্গে মোঃ শেখ ফরিদ উদ্দিন
- আপডেট সময় : ০৮:২১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

ফখরুল আলম সাজু
আসন্ন ২৭ জুন শনিরার অনুষ্ঠিত হতে যাচ্ছে, ফেনী হাসপাতাল ও ডায়াগনস্টিক মার্কেটিং পেশাজীবী সমবায় সমিতি লিঃ এর বহুল প্রতিক্ষিত কার্যনির্বাহী কমিটির নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ ভোটার ও সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
বিশেষ করে, সমিতির উন্নয়ন ও সদস্যদের অধিকার রক্ষার প্রত্যয় নিয়ে সম্পাদক পদপ্রার্থী মোঃ শেখ ফরিদ উদ্দিন এর “মোমবাতি মার্কার” পক্ষে নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে।
ফেনী হাসপাতাল ও ডায়াগনস্টিক মার্কেটিং গঠনে আপনাদের পাশে থাকতে চাই, এই স্লোগানকে সামনে রেখে মোঃ শেখ ফরিদ উদ্দিন নিরলস ভাবে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া ও শুভেচ্ছা পাচ্ছেন।
সমিতির উন্নয়নে ইশতেহার ও অঙ্গীকার: নির্বাচনী প্রচারণায় মোঃ শেখ ফরিদ উদ্দিন সমিতির সার্বিক কল্যাণ ও আমূল পরিবর্তনের লক্ষ্যে ১টি সুনির্দিষ্ট অঙ্গীকারনামা পেশ করেছেন।
তার নির্বাচনী ইশতেহারের মূল দিক গুলো হলো:-
★ সদস্যদের অধিকার ও স্বার্থ রক্ষা সকল সাধারণ সদস্যের অধিকার আদায় এবং পেশাগত স্বার্থ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা।
★ স্বচ্ছতা ও জবাবদিহিতা সমিতির সকল কার্যক্রম নিয়মতান্ত্রিক, ন্যায়নিষ্ঠ এবং সম্পূর্ণ স্বচ্ছতার সাথে পরিচালনা নিশ্চিত করা।
★ আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়ন সমিতির অর্থনৈতিক ভিত্তিকে শক্তিশালী করা এবং টেকসই উন্নয়ন অব্যাহত রাখা।
★ পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা এবং একতা বৃদ্ধির জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ।
★ আদর্শ প্রতিষ্ঠান গঠন সমিতিকে ১টি শক্তিশালী, আধুনিক ও সর্বমহলে গ্রহণ যোগ্য আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।
ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতিক্রিয়া সাধারণ সদস্যদের সাথে কথা বলে জানা গিয়েছে, মোঃ শেখ ফরিদ উদ্দিন ১ জন কর্মঠ, সততা ও সাংগঠনিক দক্ষতা সম্পন্ন ব্যক্তিত্ব, একতা, স্বচ্ছতা, উন্নয়ন ও সাফল্যকে পুঁজি করে তিনি যেভাবে প্যানেল ছাড়াই বা স্বতন্ত্র ভাবে সবার মন জয় করছেন, তাতে “মোমবাতি মার্কার” জয়ের সম্ভাবনা দিন দিন উজ্জ্বল হচ্ছে।
১ নির্বাচনী বার্তায় মোঃ শেখ ফরিদ উদ্দিন বলেন, আসুন ঐক্যবদ্ধ ভাবে কাজ করি, প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের সমিতিকে করি সমৃদ্ধ ও অগ্রগামী।
আগামী ২৭ জুন নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট দিয়ে “মোমবাতি মার্কাকে” জয়যুক্ত করে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন।
নির্বাচনকে সামনে রেখে তিনি সর্বস্তরের ভোটার, শুভানুধ্যায়ী ও পেশাজীবী ভাইদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সবার দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।
ফেনী হাসপাতাল ও ডায়াগনস্টিক মার্কেটিং সমবায় সমিতির নির্বাচনে সকল প্রার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক জননী…
“ফখরুল আলম সাজু
নির্বাহী সম্পাদক
দৈনিক যখন সময়।”




























