ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে দেশজুড়ে প্রস্তুতি সভা ১২৩ বছর বয়সে না ফেরার দেশে নাটোরের আব্বাস প্রামানিক উত্তরায় জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুর কন্যাশিশুর নিরাপত্তা ও সামাজিক অবক্ষয় নিয়ে রাষ্ট্রপতির গভীর উদ্বেগ হরিরামপুরে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার বকেয়া কর দ্রুত আদায়ের নির্দেশ হাইকোর্টের দুই নায়িকার মধ্যে গভীর বন্ধুত্ব সম্ভব নয় বলে মত রানী মুখার্জির আইনের শাসন ও স্থিতিশীলতায় বিএনপি বিশ্বাসী: রুহুল কবির রিজভী যুক্তরাজ্যে ভুয়া আশ্রয় আবেদনের অভিযোগে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের মতবিনিময়

ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড দিলেন ভ্রাম্যমাণ আদালত

যখন সময় ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০৪:০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ৯৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যখন সময় ডেস্ক রিপোর্ট:

সাতক্ষীরা জেলা কালিগঞ্জ উপজেলা বৈধ চিকিৎসক না হয়েও নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে ইয়াসিন আলী নামের ১ ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

১৫ জুন সোমবার দুপুরে কালিগঞ্জ উপজেলার নলতা এলাকায় অবস্থিত নলতা মানব স্বপ্ন হেলথ কেয়ার সেন্টার এ অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গিয়েছে, ইয়াসিন আলী দীর্ঘদিন ধরে বৈধ চিকিৎসক না হয়েও নিজের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন বলে অভিযোগ পাওয়া যায়, অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিষয়টির সত্যতা পাওয়া গেলে তাঁকে কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন, কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার “ভূমি” ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান।

তিনি জানান, জনস্বার্থে ভুয়া চিকিৎসক ও অননুমোদিত স্বাস্থ্য সেবার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে, এ ধরনের প্রতারণা মূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্য সেবার নামে প্রতারণা প্রতিরোধে প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড দিলেন ভ্রাম্যমাণ আদালত

আপডেট সময় : ০৪:০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬