ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের স্বাধীনতা রক্ষায় কাজ করে নিপীড়িত হয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত ইসলামাবাদে পিটিআইয়ের মিছিল ঘিরে দেশজুড়ে ধরপাকড় ও কড়াকড়ি ৫১তম বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি

রাজধানীতে গণপরিবহণ ব্যবস্থা নিয়ে নতুন পরিকল্পনা

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ১১:২১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ১৪৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু

রাজধানী ঢাকায় পুরোনো বাস গুলো পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হবে, এসব বাসের বদলে নামানো হবে আধুনিক ইলেকট্রিক বাস।

১১ জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের (২০২৬-২৭) বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ পরিকল্পনার কথা জানান।

তিনি বলেন, পরিবেশের সুরক্ষা ও জ্বালানি খরচ কমানোর লক্ষ্যেই সরকার এ উদ্যোগ নিয়েছে।

অর্থমন্ত্রী আরো জানান, ধাপে ধাপে গণপরিবহণ ব্যবস্থাকে পুরোপুরি বিদ্যুচ্চালিত বা ইলেকট্রিক যানে রূপান্তর করা হবে, এতে শহরের বায়ুদূষণ যেমন কমবে, তেমনি নাগরিকেরা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন।

এ পরিকল্পনা বাস্তবায়নে ইলেকট্রিক বাসের জন্য আলাদা চার্জিং স্টেশন ও প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার কথাও বলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজধানীতে গণপরিবহণ ব্যবস্থা নিয়ে নতুন পরিকল্পনা

আপডেট সময় : ১১:২১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬