ঢাকা ১২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কটিয়াদীতে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি কাশেম মিয়া গ্রেপ্তার ইউপি নির্বাচন: বিএনপির সামনে তৃণমূল সামলানোর বড় পরীক্ষা সৌদি আরবে হুতি হামলা: শাহজালাল থেকে ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের সংবিধান ও গণতন্ত্রের হত্যাকারীদের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াবে: রাহুল গান্ধী ১২ কোটি মানুষ রক্তদানে সক্ষম, তবুও কেন দেশে রক্তের সংকট? হুতিদের হামলার মুখে প্রাসাদ বদলাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ৩৪ কোটি টাকার ম্যাটস এখন নেশাখোরদের আস্তানা, ৪ বছর ধরে পরিত্যক্ত ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.২% ও মূল্যস্ফীতি ১০.৯% হতে পারে নিউ ইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্থা, ভিডিও ভাইরাল

দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ০১:০১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ১০২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার
রংপুর।

দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, হামে শিশু মৃত্যুর দায়ে ডঃ মুহাম্মদ ইউনুস ও নুরজাহান বেগমের বিচার,জ্বালানি তেল ও বিদ্যুৎ এর বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে আজ (৬ জুন) শনিবার সকাল ১১ টায় রংপুর প্রেসক্লাব চত্বরে শ্রমিক অধিকার আন্দোলন এবং নিপীড়ন বিরোধী নারীমঞ্চ এর যৌথ উদ্যোগে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শ্রমিক অধিকার আন্দোলনের আহবায়ক এডভোকেট পলাশ কান্তি নাগ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক অধিকার আন্দোলনের সদস্য আব্দুল জব্বার সরকার,সবুজ রায়,মসিউর রহমান, নিপীড়ন বিরোধী নারীমঞ্চের সদস্য পারভীন আক্তার, সুলতানা আক্তার, রিতা সিদ্দিকী সহ অনেকেই।

বক্তারা বলেন,অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস ক্ষমতা হস্তান্তরের ৩ দিন আগে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে এখতিয়ার বহির্ভূতভাবে আমেরিকার সাথে অধীনতামুলক গোলামীর বাণিজ্য চুক্তি করেছে।
এ বিষয়েসংসদে সরকারি দল কিংবা বিরোধী দল কেউ কোনো কথা বলছে না।

এই চুক্তি বাংলাদেশকে দীর্ঘ সময়ের জন্য আমেরিকার জালে বন্দী করার নামান্তর। দেশের অর্থনীতি, সামরিক ও ভু-রাজনৈতিক নিরাপত্তাকে বিঘ্নিত করে কোনো স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের এমন চুক্তির নজির নেই।

উপস্থিত নেতৃবৃন্দ আরও বলেন, তৎকালীন ইউনুস সরকারের অবহেলা ও দায়িত্বহীনর কারণে সময়মত হামের টিকা না দেওয়ায় এখন পর্যন্ত ৬ শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। ডঃ মুহাম্মদ ইউনুস ও নুরজাহান বেগম এই শিশুদের মৃত্যুর জন্য দায়ী। অবিলম্বে শিশু মৃত্যুর দায়ে ডঃ মুহাম্মদ ইউনুস ও নুরজাহান বেগমের বিচার করতে হবে।

নেতৃবৃন্দ, ৬ শতাধিক শিশু মৃত্যুর পরও সরকারের নির্লিপ্ত অবস্থানের সমালোচনা করে বলেন, ভয়াবহ স্বাস্থ্য পরিস্থিতি মোকাবিলার জন্য সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে বিদেশ থেকে টিকা আমদানি করে শিশুদের টিকা প্রদানের ব্যবস্থা করতে হবে। একই সাথে সরকারি-বেসরকারি সকল হাসপাতালে হামের চিকিৎসার জন্য বিশেষ ইউনিট চালু করতে হবে ।

উপস্থিত নেতৃবৃন্দ, জ্বালানি তেল ও বিদ্যুৎ এর অযৌক্তিক মূল্য বৃদ্ধি প্রসঙ্গে বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর ঘোষণা দিয়েছিলো আগামী দুই বছর বিদ্যুৎ এর মুল্য বৃদ্ধি করবে না। অথচ ৪ মাসে ২ বার জ্বালানি তেল এবং বিগত ২৫ বছরের রেকর্ড ভঙ্গ করে সবচাইতে বেশী বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধি করেছে।

এর ফলে পরিবহন ভাড়া,নিত্য পণ্যের মূল্য বৃদ্ধিসহ জীবন যাত্রার ব্যয় বাড়বে। গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকার মুখে সবার আগে বাংলাদেশ এর কথা বললেও কার্যত জনগণের স্বার্থের বিপরীতে অবস্থান নিয়ে দেশ পরিচালনা করছে।

উপস্থিত নেতৃবৃন্দ,গণতান্ত্রিক অধিকার আদায়ে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে শামিল হওয়ার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ০১:০১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬