সংবাদ শিরোনাম :
সারিয়াকান্দিতে অবৈধ বালু মহলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩টি ট্রাক ও ১টি ভেকু জব্দ
মোঃ ফরহাদ হোসেন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ
- আপডেট সময় : ১২:১৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩ ৩৫৩ বার পড়া হয়েছে

মোঃ ফরহাদ হোসেন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় অবৈধ ভাবে যমুনা নদীর চর কেটে বালু বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। ২৪ ফেব্রুয়ারী শুক্রবার রাতে এই অভিযান পরিচালনা করেন, সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার মহন্ত ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ বিন মনসুর। অভিযানের সময় সহযোগিতা করেন, সারিয়াকান্দি থানা পুলিশ ও র্যাব-১২ সহ আর্মড পুলিশের একাধিক টিম। এসময় তিনটি ট্রাক ও একটি ভেকু মেশিন জব্দ করা হয়। এ বিষয়ে নিয়মিত মামলা করার প্রস্তুতি চলছে।





























