কুষ্টিয়ায় গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
- আপডেট সময় : ০৫:৪৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

ফখরুল আলম সাজু
কুষ্টিয়া জেলা ভেড়ামারায় মাজারের মেলা দেখতে এসে ১ গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে, এ ঘটনায় নিশান (২২) নামের ১ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার কৃত নিশান বেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের হিড়িমদিয়া এলাকার বাসিন্দা, ভুক্তভোগী নারী বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১১ মে সোমবার রাতে ২ বছরের শিশু সন্তানকে নিয়ে মিরপুর উপজেলার পোড়াদহ এলাকা থেকে ভেড়ামারার ১টি মাজারের মেলা দেখতে আসেন ওই নারী, সেখানে অভিযুক্ত নিশানের সঙ্গে তার পরিচয় হয়, ১ পর্যায়ে শিশুটিকে মাজার সংলগ্ন ১টি ফাঁকা স্থানে রেখে ওই নারীকে জোর করে নিজের বাড়িতে নিয়ে যান নিশান, পরে সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
এদিকে দীর্ঘ সময় ধরে নির্জন স্থানে শিশুর কান্নার শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন, পরে খোঁজাখুঁজির ১ পর্যায়ে রাত আনুমানিক ১টার দিকে ওই নারীকে উদ্ধার করা হয়।
ঘটনার পর ১২ মে মঙ্গলবার দুপুরে ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে অভিযুক্ত নিশানকে গ্রেফতার করে পুলিশ।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, ঘটনার পর পরই পুলিশ ব্যবস্থা নিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



























