ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাঙামাটিতে সন্তানকে বাঁচিয়ে ডুবে গেলেন বাবা, ১৬ ঘণ্টা পর উদ্ধার শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে: চিফ প্রসিকিউটর ঢাবির ফজলুল হক হলে প্রভোস্টের পদত্যাগের দাবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ গ্যাস সংকটে ২৬ দিন ধরে বন্ধ ময়মনসিংহের বিদ্যুৎকেন্দ্র জনগণের স্বস্তির জন্য কাজ করছে বর্তমান সরকার: রুহুল কবির রিজভী বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ বিভাগে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস কুবিতে নতুন দুই সহকারী প্রক্টর নিয়োগ শ্রীপুরের জঙ্গলে ১২টি ঘোড়ার দেহাবশেষ, মাংস চুরির অভিযোগ টানা বৃষ্টিতে আবারও জলজটে স্থবির চট্টগ্রাম মহানগরী বাংলাদেশের কাছে হারের পর ৩৮ লাখ টাকা জরিমানার শঙ্কায় অস্ট্রেলিয়া

রূপগঞ্জে অবৈধ ভোজ্য তেল উৎপাদন, দুই প্রতিষ্ঠানে দেড় লাখ টাকা জরিমানা

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৮:২৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ১৪৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইসমাইল হোসেন
স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অবৈধভাবে ভোজ্য তেল উৎপাদন ও মজুদের অভিযোগে দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত (র‌্যাব-১১) ও উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার তারাবো বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়।

অভিযানে “সিমু কনজ্যুমার প্রোডাক্টস”-এর মালিক জহিরুল ইসলাম সৈকতকে ১ লাখ টাকা এবং “মেসার্স দেওয়ান এন্টার প্রাইজ”-এর মালিক আব্দুল বাতেন দেওয়ানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান দুটি অবৈধভাবে ভোজ্য তেল উৎপাদন করে বিভিন্ন নামী ব্র্যান্ডের লেবেল ব্যবহার করে বাজারজাত করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দুই প্রতিষ্ঠান থেকে প্রায় ২০ হাজার লিটার অবৈধ ভোজ্য তেল বিভিন্ন আকারের গ্যালনে মজুদ অবস্থায় জব্দ করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রূপগঞ্জে অবৈধ ভোজ্য তেল উৎপাদন, দুই প্রতিষ্ঠানে দেড় লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৮:২৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬