ঢাকা ১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টিআইবি: ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার দিল্লিতে জাতীয় পতাকা মিছিলের আগে অভিজিৎ ও নেহা আটক দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা: ধর্ম যার যার, রাষ্ট্র সবার গোয়ালঘর নিয়ে বিরোধ: বড় ভাইয়ের পিটুনিতে ছোট ভাইয়ের মৃত্যু, গাইবান্ধায় চাঞ্চল্য ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে অভিজিৎ দীপকে ও নেহা বোরা আটক ক্রিকেটের নতুন ফরম্যাট টেস্ট টুয়েন্টি: এক দিনে ৮০ ওভারের লড়াই শ্রীপুরে পরিত্যক্ত বোতল বিস্ফোরণে ব্যবসায়ীর হাতের আঙুল ঝলসে গেল বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু কর্মসূচি বন্ধে পুলিশি নোটিশ, অভিজিৎ দিপকের সাফ কথা ‘ফাঁসি দিন’

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত

মোঃ রাব্বি হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:২৬:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ১৮৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাব্বি হাসান,
দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলাতে তীব্র শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বড় বড় শিলার আঘাতে ঘরের টিনের চাল ফুটো হয়ে গেছে এবং আম-লিচু বাগান সহ বিভিন্ন ফসল মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

৭ এপ্রিল (মঙ্গলবার) বিকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ১৫ টি গ্রামে এ শীলাবৃষ্টি হয়। টানা শিলাসহ বৃষ্টিতে ঘরবাড়ী ও ফসলের ক্ষতি হয়।

জানা যায়, দুপুর থেকে আকাশে ঘন মেঘ জমতে শুরু করে এবং আকাশ গর্জন করতে থাকে। পরে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা ধরে বৃষ্টির সাথে বড় বড় শিলা পড়তে থাকে। এতে রুদ্রানী, কড়াই, সরস্বতীপুর, দামোদরপুরসহ আশপাশের এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

গ্রামের একাধিক বাসিন্দা বলেন, হঠাৎ করেই বড় বড় শিলা পড়া শুরু হয়। শিলার আঘাতে ঘরের টিনের চাল পুরোপুরি ফুটো হয়ে গেছে।

এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবিউল ইসলাম জানান, শিলাবৃষ্টির আঘাতে রুদ্রানী গ্রামসহ এলুয়াড়ী ও কাজিহাল ইউনিয়নের আশপাশের অন্তত ১৫টি গ্রামের কয়েক হাজার ঘরবাড়ি ও ক্ষেতের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে আম ও লিচুর বাগানেও ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহম্মেদ হাচান এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান ক্ষতিগ্রস্ত ঘরবাড়ী, ফসলের এলাকা পরিদর্শন করেন।

ইউএনও আহম্মেদ হাচান বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়ার জন্য ক্ষয়ক্ষতির প্রাথমিক তালিকা প্রস্তুত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত

আপডেট সময় : ১০:২৬:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬