ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর আদায়ের নির্দেশ স্থগিত চাকরির বেতন ও বাসা ভাড়া নির্ধারণে মানুষের হয়ে লড়বে এআই বেতাগীতে অপরাধীদের কোনো ছাড় নয়: চিফ হুইপ নূরুল ইসলাম মনি ৯৯ বছর বয়সে বিমানের ডানায় দাঁড়িয়ে বিশ্ব রেকর্ড গড়লেন হেলগা পিস্তল হাতে প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, তদন্তের আশ্বাস ডিবি প্রধানের মা ইলিশ রক্ষায় ১১১ সংসদ সদস্যকে মৎস্যমন্ত্রীর ডিও লেটার সাতক্ষীরায় হাসপাতালে ঢুকে পিটুনি, চিকিৎসাধীন যুবকের মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, ভর্তি ২০৮৮ রোগী কুয়েতের গৃহকর্মীর ৮৬.১ শতাংশই বাংলাদেশসহ এশিয়ার ৪ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

বিএসএফের গুলিতে বাংলাদেশী কৃষক আহত

জান্নাতুল ফাহিমা তানহা নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৩৩:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ১৬২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জান্নাতুল ফাহিমা তানহা,
নিজস্ব প্রতিনিধি:

লালমনিরহাট জেলার পাটগ্রাম সীমান্তে ঘাস কাটতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজান নামে ১ বাংলাদেশি কৃষক গুরুতর আহত হয়েছেন।

০৬ এপ্রিল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের রহমতপুর নামক সীমান্তের গাডিয়ার ভিটা এলাকায় এ ঘটনা ঘটে, আহত মিজানুর রহমান ওই ইউনিয়নের রহমতপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, ০৬ এপ্রিল সোমবার সকালে মিজানুর সীমান্তের পাশে ভুট্টা ক্ষেতে গরুর খাবারের জন্য ঘাস কাটতে যায়, এ সময় ভারতীয় কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার সরকার পাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে, এতে ১টি গুলি মিজানের শরীরে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

গুলির শব্দ শুনে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, সেখানে তার অবস্থা অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, এ ঘটনায় সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, সীমান্তে বিএসএফের গুলিতে ১ জন আহত হওয়ার খবর আমরা পেয়েছি, পুলিশের ১টি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএসএফের গুলিতে বাংলাদেশী কৃষক আহত

আপডেট সময় : ০৬:৩৩:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬