ঢাকা ০৯:১১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারবিরোধী চক্রান্তের মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে আহসান মঞ্জিলের ৫ সিন্দুক: ৩টির রহস্য এখনো অমীমাংসিত ডেঙ্গুতে শিশুসহ ৪ জনের মৃত্যু, মোট আক্রান্ত ছাড়াল এক লাখ সৌদি আরবে ফ্লাইট বিধিনিষেধ: ঢাকা থেকে ৫১ ফ্লাইট স্থগিত সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলেছে রিয়াদ দূতাবাস লোহাগাড়ায় দুর্গাপূজার নিরাপত্তা ও উৎসবের প্রস্তুতি নিয়ে মতবিনিময় এইচএসসির ফল প্রকাশ ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড ও ভাতা এপিএল ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের আট ক্রিকেটার গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

রাজপথের সংগ্রাম পেরিয়ে নেতৃত্বে খন্দকার আল-আমিন

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৫:২৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ১৭২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইসমাইল হোসেন,
স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দীর্ঘদিন ধরে রাজনীতি ও সমাজসেবায় সক্রিয় খন্দকার আল-আমিন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় অবস্থিত আল মুঈদ ফাউন্ডেশনে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামীর আমীর মমিনুল হক সরকার আনুষ্ঠানিকভাবে তাকে এই দায়িত্ব প্রদান করেন।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমান, সংস্কৃতি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল বাকী, কর্মপরিষদ সদস্য মাওলানা আশরাফুল ইসলাম, মজিবুর রহমান মিয়াজীসহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জানা যায়, খন্দকার আল-আমিন ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ১৯৯৪ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সহযোগী হিসেবে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। পরবর্তীতে তিনি থানা সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থক হিসেবে যোগদান করেন এবং ২০০৯ সালে রুকন হিসেবে শপথ গ্রহণ করেন।

রাজনৈতিক জীবনে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। ২০০৬ সালের আলোচিত লগি-বৈঠা ঘটনার সময় তিনি হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। এছাড়া শাপলা চত্বরের আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনেও তিনি সামনের সারিতে নেতৃত্ব দেন।

কর্মজীবনে খন্দকার আল-আমিন ইসলামী ব্যাংক বাংলাদেশের বিভিন্ন শাখায় প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হিসেবে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা, শিক্ষা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

স্থানীয় রাজনৈতিক মহল ও সহকর্মীদের মতে, তার অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বগুণের মাধ্যমে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজপথের সংগ্রাম পেরিয়ে নেতৃত্বে খন্দকার আল-আমিন

আপডেট সময় : ০৫:২৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬