ঢাকা ১০:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিরপুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ডা. শফিকুর রহমানের প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা ও সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ প্রধানমন্ত্রীর প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে ভাতা বাড়ানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ম্যানেজার পুলিশ হেফাজতে কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ পর্যটকের মৃত্যু, তদন্ত কমিটি ফ্যামিলি কার্ড তালাক বন্ধ করেছে, দাবি চিফ হুইপের তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী নিহত সাংবাদিক আলিফের পরিবারের পাশে ডেপুটি স্পিকার কায়সার কামাল ধর্ম যার যার, রাষ্ট্র সবার: ঢাকেশ্বরী মন্দিরে মতবিনিময়ে রাষ্ট্রপতি সৌদি আরবে সন্ত্রাসী কর্মকাণ্ডে দোষী সাব্যস্ত ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

রূপগঞ্জে স্বাধীনতা দিবসে জামায়াতে ইসলামীর র‍্যালি ও সমাবেশ

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ:
  • আপডেট সময় : ০৭:৩১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ১৯১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসমাইল হোসেন,
স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রূপগঞ্জ উপজেলা উত্তর শাখার আয়োজনে কাঞ্চন পৌরসভার কালাদী মাদরাসার সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কাঞ্চন বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মায়ার বাড়ী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

র‍্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রূপগঞ্জ উত্তর থানা আমির মাহফুজুল ইসলাম আব্দুল মজিদ বলেন, দীর্ঘ দেড় যুগের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জনগণের আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে।

৩৬ জুলাই তথা ৫ আগস্টের বিজয় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। মহান মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র ও জুলাই বিপ্লবের লক্ষ্য অর্জনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়ে তোলাই হোক ২০২৬ সালের স্বাধীনতা দিবসের অঙ্গীকার।

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা উত্তর শাখার সেক্রেটারি মোঃ খাইরুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক ডা. আব্দুল গাফফার মোল্লা, কাঞ্চন পৌরসভা আমীর সহকারী অধ্যাপক দেওয়ান আমজাদ হোসেন, দাউদপুর ইউনিয়ন আমীর মোঃ কামরুজ্জামান কামাল, রূপগঞ্জ ইউনিয়ন আমীর মাওলানা আবু বকর সিদ্দিক দুলাল, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মাজেদ, মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, অ্যাডভোকেট ওসমান খাঁনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রূপগঞ্জে স্বাধীনতা দিবসে জামায়াতে ইসলামীর র‍্যালি ও সমাবেশ

আপডেট সময় : ০৭:৩১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬