ঢাকা ১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের নেতৃত্ব নিয়ে বেশি বাড়াবাড়ি করে ফেলেছি: ডনাল্ড ট্রাম্প ডারবান টেস্টের শেষ দিনে জয়ের সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া কটিয়াদীতে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি কাশেম মিয়া গ্রেপ্তার ইউপি নির্বাচন: বিএনপির সামনে তৃণমূল সামলানোর বড় পরীক্ষা সৌদি আরবে হুতি হামলা: শাহজালাল থেকে ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের সংবিধান ও গণতন্ত্রের হত্যাকারীদের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াবে: রাহুল গান্ধী ১২ কোটি মানুষ রক্তদানে সক্ষম, তবুও কেন দেশে রক্তের সংকট? হুতিদের হামলার মুখে প্রাসাদ বদলাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ৩৪ কোটি টাকার ম্যাটস এখন নেশাখোরদের আস্তানা, ৪ বছর ধরে পরিত্যক্ত

চাটখিলে বাড়ির চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, কয়েক বছর ধরে দুর্ভোগে একটি পরিবার

হাফিজুর রহমান, বিশেষ প্রতিনিধি নোয়াখালী জেলা:
  • আপডেট সময় : ১১:০১:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ২৮৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাফিজুর রহমান,
বিশেষ প্রতিনিধি নোয়াখালী জেলা:

নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়ন-এর ৬নং ওয়ার্ড দেলিয়াই বাজারের পূর্ব পাশে একটি পরিবারের বাড়িতে যাওয়ার একমাত্র চলাচলের রাস্তা দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এতে করে ওই পরিবারের সদস্যরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।

ভুক্তভোগী পরিবারের দাবি, স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে একাধিকবার সালিশি বৈঠক হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে সালিশির পর একবার রাস্তা পরিষ্কার করে দেওয়া হলেও কিছুদিন পর আবারও জোরপূর্বক সেই পথ বন্ধ করে দেওয়া হয়।

এ কারণে পরিবারের নারী, শিশু ও বৃদ্ধ সদস্যদের বাড়িতে যাতায়াতে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়েছে। অনেক সময় বিকল্প পথ না থাকায় তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে বিরোধ চললেও এখনো স্থায়ী কোনো সমাধান হয়নি। এ ঘটনায় এলাকায়ও আলোচনা সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী পরিবার দ্রুত সমস্যার সমাধানের জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

ছবি: ঘটনাস্থলের বর্তমান চিত্র।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চাটখিলে বাড়ির চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, কয়েক বছর ধরে দুর্ভোগে একটি পরিবার

আপডেট সময় : ১১:০১:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬